চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

৫ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 03, আগস্ট 2026
in বিনোদন
A A
কনসার্টে মাইলস-ওয়ারফেজ ব্যান্ডের পারফরমেন্স, দর্শকদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট হতে যাচ্ছে মেগা আয়োজন ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

গণতান্ত্রিক চেতনা, সাংস্কৃতিক ঐক্য এবং জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে অংশ নেবে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্ট শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়। সবচেয়ে বড় বিষয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত; কোনো টিকিট ছাড়াই দর্শকরা উপভোগ করতে পারবেন এই তারকাবহুল আয়োজন।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসকে স্মরণ করতেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় ব্যক্তিত্বরা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তাঁর ভাষ্য, মূল পর্বে মঞ্চে উঠবে এসেইস, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেজ। আর উদ্বোধনী পর্বে পারফর্ম করবে রে রে। এছাড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আয়োজনও থাকবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই কনসার্টের আয়োজন।

তিনি বলেন, অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছেন।

Tags: এসেইসওয়ারফেজজুলাইজুলাই গণ-অভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থানডিফারেন্ট টাচমাইলসলালনলিড বিনোদনসোহরাওয়ার্দী উদ্যানহাইওয়ে
Previous Post

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

Next Post

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

Next Post
বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

নিহতদের স্বজনরা গণঅভ্যুত্থানের দুই বছর উপলক্ষে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT