চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 03, আগস্ট 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে আর্টসেলসহ গানের দল পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলন স্মরণে আগামী ৫ আগস্ট হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের একটি তারকাবহুল লাইনআপ।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান।

এছাড়া বিশেষ পরিবেশনায় অংশ নেবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ এবং আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে আয়োজিত এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের ভাষ্য, মুক্তি, ঐক্য ও প্রতিবাদের যে চেতনা জুলাই আন্দোলনে জন্ম নিয়েছিল, সেই স্পিরিটকে গানের মাধ্যমে উদ্‌যাপন করতেই এই আয়োজন।

কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পেজে আসিফ আকবর তাঁর জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে লিখেছেন, “বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।” তিনি ভক্তদের ৫ আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

Tags: অ্যাভয়েড রাফাআর্কআর্টসেলকনসার্টকুঁড়েঘরজুলাই গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থান দিবসতাসরিফলিড বিনোদনশিরোনামহীন
Previous Post

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

Next Post

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

Next Post
ওয়ালটন ও মার্সেল কর্মকর্তাদের দ্য লাউরেট সোয়েট ২০২৩ অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

চীনা নভোচারীরা মহাকাশে ধান চাষের সফলতা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT