চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেক রিপাবলিকে নজিরবিহীন দাবানল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 27, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফায়ারফাইটার দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা করছে, আগুনের লেলিহান শিখা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় একটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে চেক রিপাবলিক। এমন পরিস্থিতিতে পুরো দেশের বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড।

গত রবিবার থেকে জার্মান সীমান্তবর্তী বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের একটি অংশে দাবানল শুরু হয়েছে। রেকর্ড তাপমাত্রা এবং শুষ্ক পরিস্থিতি, জোরালো বাতাসে সারাদেশে ছড়িয়ে পড়েছে এই দাবানলের ধোঁয়া।

দাবানলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। আর প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণে রাজধানী প্রাগে পৌঁছে গেছে ধোঁয়ার গন্ধ। এছাড়া ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পারডুবিস এলাকাতেও ধোঁয়া শনাক্ত করা গেছে।

মেজনা গ্রামের জঙ্গলের দাবানল নিয়ন্ত্রণ ও বাড়িঘর রক্ষায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার দমকল কর্মী। এছাড়া জার্মান সীমান্তের আরেকটি গ্রাম হেরেনস্কোও দাবানলের ঝুঁকিতে রয়েছে। এসব এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ।

ধোঁয়া খবর সামাল দিতে হিমশিম খেতে শুরু করে চেক ফায়ার সার্ভিস। এর জেরে আগুন দেখা যাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ না করতে চেক নাগরিকদের আহ্বান জানিয়েছে তারা। দাবানলের জন্য মানুষের অসংবেদনশীলতাকে দায়ী করা হচ্ছে।

এলবে নদী থেকে পানি নিয়ে চেক হেলিকপ্টারগুলোকে দাবানলের দিকে আগাতে দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক প্রতিরক্ষা নীতি অনুযায়ী দাবানল নিয়ন্ত্রণে চেক প্রজাতন্ত্রে ছুটে যায় স্লোভাকিয়া, পোল্যান্ড, ইতালি ও জার্মানির ফায়ার সার্ভিসের কর্মীরা।

চেক প্রজাতন্ত্রে দাবানলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রবিবার থেকে এসব এলাকা থেকে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী পেত্রে ফিয়ালা মঙ্গলবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

Tags: ইউরোপচেক রিপাবলিকদাবানলন্যাশনাল পার্ক
Previous Post

কানাডার উদ্দেশে উড়াল দিল বিমানের প্রথম ফ্লাইট

Next Post

আইসিসির সদস্যপদ পেল নতুন তিনটি দেশ

Next Post
ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির সদস্যপদ পেল নতুন তিনটি দেশ

উড়োজাহাজের খাবারে সাপের মাথা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজের খাবারে সাপের মাথা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT