চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজের খাবারে সাপের মাথা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 27, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের খাবারে সাপের মাথা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের সান এক্সপ্রেস এয়ারলাইন কোম্পানির উড়োজাহাজে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সম্প্রতি ফ্লাইটে খাবারের মধ্যে একটি সাপের মাথা খুঁজে পাওয়ার অভিযোগ করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে হইচই পড়ে গেছে। এ ঘটনায় জোরালো তদন্তের কথা জানিয়েছে এয়ারলাইনটি।উড়োজাহাজে খাবার সরবরাহকারী ক্যাটারিং সংস্থা অস্বীকার করে বলেছে, ২৮০ ডিগ্রি সেলসিয়াসে রান্না করা হয়েছে। যেখানে আস্ত সাপের মাথা আসার প্রশ্নই আসে না।

এভিয়েশন ব্লগের উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার একটি সান এক্সপ্রেস ফ্লাইটে এ ঘটনাটি ঘটে। কেবিন ক্রু ঐ সদস্যের দাবি তারা তাদের খাবার খাচ্ছিলেন। এ সময় আলু এবং সবজির মধ্যে একটি ছোট সাপের মাথা দেখতে পান। টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় যে, সরীসৃপটির মাথা খাবারের ট্রের মাঝখানে পড়ে আছে।

এ ঘটনার পর তুরস্কের সানএক্সপ্রেসের একজন প্রতিনিধি তুর্কি গণমাধ্যমকে বলেছেন যে, ঘটনাটি অগ্রহণযোগ্য। এর পরপরই এয়ারলাইন কর্তৃপক্ষ খাবার সরবরাহকারী কোম্পানির সঙ্গে চুক্তি স্থগিত করে। ঘটনাটি তদন্ত করছে বলেও জানিয়েছে তারা।

পরে এক বিবৃতিতে এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, বিমানশিল্পে ৩০ বছরেরও বেশি সময় ধরে অভিজ্ঞতার সঙ্গে কাজ করছে তারা। তারা বলছে, বিমানে অতিথিদের যে পরিষেবাগুলো প্রদান করা হয় তা সর্বোচ্চ মানের এবং অতিথি ও কর্মচারী উভয়েরই একটি আরামদায়ক ও নিরাপদ ফ্লাইটের অভিজ্ঞতা রয়েছে। বিবৃতিতে ঘটনার জোরালো তদন্তের কথাও জানানো হয়।

এদিকে, উড়োজাহাজে খাবার সরবরাহকারী ক্যাটারিং সংস্থা অস্বীকার করেছে যে, তাদের কাছ থেকে সাপের মাথা এসেছে। সানকাক ইনফ্লাইট সার্ভিস বলেছে যে, এটি ‘রান্না করার সময় খাবারের মধ্যে অন্য কোনো উপাদান সরবরাহ করেনি। এ ছাড়া ২৮০ ডিগ্রি সেলসিয়াসে রান্না করা হয়েছে। যেখানে আস্ত সাপের মাথা আসার প্রশ্নই আসে না।

Previous Post

আইসিসির সদস্যপদ পেল নতুন তিনটি দেশ

Next Post

লালমনিরহাটের ৮ টি পয়েন্টে তিস্তার ভাঙ্গন

Next Post
তিস্তার ভাঙ্গনে লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটের ৮ টি পয়েন্টে তিস্তার ভাঙ্গন

রিয়ালের খেলোয়াড়ের বিপক্ষে ক্লাব আমেরিকার খেলোয়াড়ের হোঁচটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব আমেরিকার বিপক্ষে রিয়ালের হোঁচট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT