চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির সদস্যপদ পেল নতুন তিনটি দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 27, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্মিংহামে আইসিসির বার্ষিক সম্মেলনে তিনটি নতুন দেশকে সদস্যপদের মর্যাদা দেয়া হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার মোট সদস্য সংখ্যা এখন ১০৮ এ দাঁড়াল, যার মধ্যে ৯৬টি দেশ সহযোগী সদস্য।

মঙ্গলবারের সম্মেলনে এশিয়া মহাদেশ থেকে কম্বোডিয়া এবং উজবেকিস্তান ও আফ্রিকা মহাদেশ থেকে আইভরি কোস্টকে সহযোগী সদস্য পদের মর্যাদা দেয়া হয়। আইসিসিতে মোট এশিয়ান দেশের সংখ্যা এখন ২৫টি ও আফ্রিকার ২১টিতে উন্নীত হল।

নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজনকে সদস্যপদ পাওয়ার মানদণ্ড ধরা হয়। অন্ততপক্ষে ৫০ ওভার ও ২০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে হবে। সঠিক কাঠামো তৈরির পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দল থাকা বাধ্যতামূলক। শর্তগুলো পূরণ করায় সদস্যপদ পেয়েছে তিন নতুন দেশ।

ক্রিকেট ফেডারেশন অফ উজবেকিস্তানের (সিএফইউ) ১৫টি নারী দল নিয়ে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়দের জন্য একটি পরিকল্পনায়সহ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে।

আইভরি কোস্ট ক্রিকেট ফেডারেশনের একটি শক্তিশালী তৃণমূল কর্মসূচি রয়েছে। আট দল নিয়ে ছেলেদের সিনিয়র পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। মেয়েদের এছাড়া নারী ক্রিকেট ছড়িয়ে দিতে একজন নারী বোর্ড সদস্য নিয়োগের মতো বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে ক্রিকেট পরিকল্পনা এগিয়ে নেয়ার পথে ক্ষতির সম্মুখীন হয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কম্বোডিয়া। তবে বছর শেষের আগেই মেয়েদের ক্রিকেটে অগ্রগতির হওয়ার বিষয়টি তারা নিশ্চিতে সক্ষম হয়। আগামী নভেম্বরে আট দলের অংশগ্রহণে তারা টি-টিয়েন্টি আসরের আয়োজন করবে। আটটি স্কুলে ইনডোর ক্রিকেট কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠিত হবে

কম্বোডিয়ায় ১৪টি নিবন্ধিত দল নিয়মিতভাবে ছেলেদের সিনিয়র পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলে। স্থানীয় কোচদের সমন্বয়ে একটি প্রতিশ্রুতিশীল জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও তারা চালিয়ে যাচ্ছে।

আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল ইউক্রেন। দেশটিতে ক্রিকেট কার্যক্রম নিরাপদে পুনরায় শুরু না হওয়া পর্যন্ত তাদের আবেদন স্থগিত রাখা হয়েছে। তবে আইসিসি এই প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেন ক্রিকেট ফেডারেশনকে সমর্থন অব্যাহত রাখবে।

Tags: আইভরি কোস্টআইসিসিউজবেকিস্তানকম্বোডিয়ালিড স্পোর্টস
Previous Post

চেক রিপাবলিকে নজিরবিহীন দাবানল

Next Post

উড়োজাহাজের খাবারে সাপের মাথা!

Next Post
উড়োজাহাজের খাবারে সাপের মাথা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজের খাবারে সাপের মাথা!

তিস্তার ভাঙ্গনে লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটের ৮ টি পয়েন্টে তিস্তার ভাঙ্গন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT