চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে ‘টপ টেন জিনিয়াস’ সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in শিক্ষা, স্বাস্থ্য
A A
উদ্যোগে ইউনিভার্সেল মেডিকেল 'টপ টেন জিনিয়াস' সম্মাননা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো ‘টপ টেন জিনিয়াস ইনটার্ন ডক্টরস এড দ্যা রেট অব ঢাকা ইউনিভার্সিটি সম্মাননা ২০২৫’ আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার ২৯ নভেম্বর, দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা।

সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

ডা. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে। তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ; বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডাঃ আব্দুন নূর তুষার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু।

নিজ নিজ বক্তৃতায় সবাই এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন। এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন:

১ম. ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩২০
২য়. ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩১৯
৩য়. ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৭
৪র্থ. ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯৩
৫ম. ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৬
৬ষ্ঠ. ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮২
৭ম. ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৬
৮ম. ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম)
৮ম. ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম)
১০ম. ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৬৮

শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠান সভাপতি প্রীতি চক্রবর্ত্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। আগত অতিথিদের শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানান, এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আই-এর নন্দিত উপস্থাপিকা সামান্তা ইসলাম।

Tags: ইউনিভার্সেল মেডিকেল কলেজএমবিবিএসচিকিৎসকঢাকা বিশ্ববিদ্যালয়মেধাবী
Previous Post

ইমরানের নৃত্যশৈলীতে মুগ্ধ নিউ ইয়র্কের দর্শক, পেলেন বিপার সম্মাননা

Next Post

ইবি’তে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

Next Post
নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব নেতৃত্বের প্রতিযোগিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

নূর-এর প্রথম ঝলক, ভিন্ন অবতারে দেখা যাচ্ছে অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নূর’-এর প্রথম ঝলকেও ভিন্ন অবতারে শুভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT