চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের নৃত্যশৈলীতে মুগ্ধ নিউ ইয়র্কের দর্শক, পেলেন বিপার সম্মাননা

শাস্ত্রীয় নৃত্যে অবদানের স্বীকৃতিতে ইমরানকে বিপার বিশেষ সম্মাননা প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in বিনোদন
A A
নৃত্যশৈলী ও সাংস্কৃতিক পরিবেশনায় নারীরা একসঙ্গে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার এবার রূপ নিল শাস্ত্রীয় নৃত্যের বর্ণিল আসরে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) আয়োজিত এ উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের নবপ্রজন্মের গুণী নৃত্যশিল্পী এস. এম. হাসান ইশতিয়াক ইমরান। তাঁর মোহনীয় নৃত্য ও শক্তিময় মুদ্রায় মুগ্ধ হয়েছে প্রবাসী বাঙালি সংস্কৃতিপ্রেমী দর্শকরা।

তিন ঘণ্টার এই আলোকোজ্জ্বল আয়োজনে ছিল ভরতনাট্যম, কত্থক, মনিপুরীসহ ধ্রুপদী নৃত্যের এক বৈচিত্র্যময় সমাবেশ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্বে নৃত্যশিল্পীদের দক্ষতা মোহিত করলেও, অনুষ্ঠানের সর্বোচ্চ মাত্রার উদ্দীপনা সৃষ্টি করেন ইমরান তাঁর একক কত্থক পরিবেশনায়।

নৃত্যশিল্পী ইমরান নিউ ইয়র্কে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জয়পুর ও লক্ষ্ণৌ ঘরানার সমন্বয়ে তাঁর নৃত্যশৈলী, পায়ের ঝংকার, লয়ের দখল এবং অনন্য ভঙ্গিমা দর্শকদের অভিভূত করে।

শুধু মঞ্চে নৃত্যশৈলী প্রদর্শন নয়- এ বছর বিপার শিক্ষামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইমরান। তিনি পরিচালনা করেন এক মাসব্যাপী নিবিড় শাস্ত্রীয় নৃত্য কর্মশালা, যেখানে শিক্ষার্থীরা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কৌশল, রেপার্টরি, লয়, তালি, অভিব্যক্তি এবং কথকের মূখ্য বৈশিষ্ট্যগুলোতে বিশেষ প্রশিক্ষণ লাভ করে। কর্মশালার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা তাদের শেখার অগ্রগতি স্পষ্টভাবে তুলে ধরে।

শাস্ত্রীয় নৃত্যে অমূল্য অবদান, পাশাপাশি নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রতি অসাধারণ নিষ্ঠা ও দায়বদ্ধতার বিশেষ স্বীকৃতিস্বরূপ বিপার পক্ষ থেকে ইমরানকে সম্মাননা প্রদান করা হয়। বিপার সংগীত শিক্ষক সেলিমা আশরাফ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এই সম্মাননা শুধু একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা নয়- বাংলাদেশের শাস্ত্রীয় নৃত্যের আন্তর্জাতিক অগ্রযাত্রার প্রতীক বলেও উল্লেখ করেন আয়োজকেরা।

ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত। দেশ-বিদেশে কত্থক নৃত্যের দূত হিসেবে তিনি ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড ও কোরিয়ার গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

Tags: এস এম হাসান ইশতিয়াক ইমরাননৃত্যশিল্পীলিড বিনোদন
Previous Post

লিটনের ফিফটি, রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

Next Post

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে ‘টপ টেন জিনিয়াস’ সম্মাননা

Next Post
উদ্যোগে ইউনিভার্সেল মেডিকেল 'টপ টেন জিনিয়াস' সম্মাননা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে 'টপ টেন জিনিয়াস' সম্মাননা

নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব নেতৃত্বের প্রতিযোগিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT