চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবি’তে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
5:57 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in শিক্ষা
A A
নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব নেতৃত্বের প্রতিযোগিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বহুত্ববাদ এবং সামাজিক সম্প্রীতির উপর যুব নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবির ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াহাব শাহীন, হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস এবং মোতালেব বিশ্বাস লিখন।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের ৩০ মিনিট সময়ে ৫০ টি প্রশ্নের উত্তর করতে দেওয়া হয়। এসময় বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, সংসদ নির্বাচন, সরকার কাঠামো কেন্দ্রীক প্রশ্ন রাখা হয়। অলিম্পিয়াডে ৪৮ পেয়ে প্রথম হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আসিফ হোসেন। ৪৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন আল ফিকহ এন্ড ল বিভাগের শাকিব আল হাসান ৪৬ এবং ৪৫ পেয়ে তৃতীয় হয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আব্দুল হামিদ খান। বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরষ্কৃত করা হয়।

বক্তব্যের শুরুতে সংগঠনটির যশোর অঞ্চলের কো–অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুক্ত হয়ে চাকরি ক্ষেত্রসহ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে শুধু পড়াশোনা করেই চাকরি ক্ষেত্রে সফল হবে তাই নয়; বরং এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে নিজেদের আর‌ও যোগ্য করে তুলতে পারব। আমাদের সংগঠনটি তার‌ই জায়গা করে দিচ্ছে।

সংগঠনের উপদেষ্টা তন্ময় সাহা জয় বলেন, একটি দেশের ভালো নাগরিক হতে অবশ্যই সমাজ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজন।

Tags: আসন্ন জাতীয় নির্বাচনইসলামী বিশ্ববিদ্যালয়
Previous Post

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে ‘টপ টেন জিনিয়াস’ সম্মাননা

Next Post

‘নূর’-এর প্রথম ঝলকেও ভিন্ন অবতারে শুভ

Next Post
নূর-এর প্রথম ঝলক, ভিন্ন অবতারে দেখা যাচ্ছে অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নূর’-এর প্রথম ঝলকেও ভিন্ন অবতারে শুভ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT