চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল্যাণপুর থেকে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 09, জুলাই 2024
in - সেমি লিড, অপরাধ
A A
কল্যাণপুর থেকে গ্রেপ্তার দুইজনের ছবি, একজন পুলিশ অফিসারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গুলিভর্তি দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

গ্রেপ্তাররর হলো-মো. ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মো. হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, সোমবার দিবাগত ভোররাত চারটার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভার ব্রীজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুইজন ব্যক্তির চালচলনে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা না থেমে পালানোর চেষ্টা করে।

সে সময় ফোর্স ও টহল টিমের সহায়তায় তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

বিদেশি এই পিস্তলের উৎস সম্পর্কে ওসি  বলেন: গ্রেপ্তার দুইজন কুষ্টিয়া থেকে এ পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আসামিদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tags: গ্রেপ্তার ২দারুস সালাম থানাবিদেশি পিস্তল উদ্ধার
Previous Post

ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি

Next Post

‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিম!

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য মোশাররফ করিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিম!

আর্জেন্টিনার ফুটবল দল কোপার সেমিতে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপার সেমিতে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT