চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার সেমিতে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 09, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল কোপার সেমিতে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই। আলবিসেলেস্তেদের শুরুর একাদশে কারা থাকতে পারেন তা নিয়ে চলছে বিশ্লেষণ।

ডানপায়ের মাংসপেশির পুরনো চোটে ভুগতে থাকা লিওনেল মেসির খেলা নিয়ে খানিক সংশয় ছিল। পেরুর বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে ছিলেন না। কোয়ার্টারের আগে মহাতারকা মাঠের পারফরম্যান্সে ছিলেন অনুজ্জ্বল। পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নেন, বল উপরের বারে লেগে ফেরে। সেমিতে এলএম টেনের প্রয়োজনীয়তার কথা জোরালভাবে জানিয়েছেন আকাশী-নীলদের কোচ। কানাডার বিপক্ষে শেষ চারের লড়াইয়ে মেসির খেলা নিয়ে সব শঙ্কা উড়িয়ে শুরুর একাদশে রাখার কথাই বলেছেন লিওনেল স্কালোনি।

চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারেননি অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড কানাডার বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে মাঠে থাকবেন কিনা তা নিয়ে নিশ্চিত খবর আসেনি। আর্জেন্টাইন গণমাধ্যম অবশ্য জানিয়েছে ইতিবাচক খবর। শেষ চারের লড়াইয়ে শুরুর একাদশেই ডি মারিয়া থাকবেন। নিকোলাস গঞ্জালেজের পরিবর্তে তাকে মাঠে নামাবেন স্কালোনি। সবকিছু ঠিক থাকলে আলবিসেলেস্তেরা ৪-৩-৩ ফরমেশনে খেলবে।

ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকোর রক্ষণে থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যমাঠে নিশ্চিতভাবে থাকছেন রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কোয়ার্টারে তাদের পারফরম্যান্স ভালো ছিল। তৃতীয় মিডফিল্ডার হিসেবে এনজো ফের্নান্দেজের স্থলাভিষিক্ত কে হবেন তা সিদ্ধান্তের অপেক্ষায়। লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো এবং ইজিকুয়েল পালাসিওর মধ্যে যেকেউ জায়গা পেতে পারেন।

আক্রমণে লিওনেল মেসি ও ডি মারিয়ার সঙ্গে তৃতীয় ফরোয়ার্ড হিসেবে কে শুরুর একাদশে থাকবেন, সেটিও সিদ্ধান্তের অপেক্ষায়। এবারের কোপা আমেরিকায় চার গোল পাওয়া লৌতারো মার্টিনেজ নাকি জুলিয়ান আলভারেজ আবার সুযোগ পাবেন সিদ্ধান্ত শেষমুহুর্তে নেবেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, লৌতারো মার্টিনেজ/জুলিয়ান আলভারেজ।

Tags: আর্জেন্টিনাকানাডাকোপা আমেরিকা ২০২৪লিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিম!

Next Post

বিসিএস’র প্রশ্নফাঁস: ১০ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ

Next Post
বিসিএস প্রশ্নফাঁসের সন্দেহভাজন আসামীদের কারাগারে পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস'র প্রশ্নফাঁস: ১০ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান খান গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত, ভক্তদের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ‘গায়ে হলুদ’? ভক্তদের প্রশ্ন, 'বিয়ে কবে'?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT