চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিম!

চরকির অরিজিনাল সিরিজে প্রথমবার মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 09, জুলাই 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য মোশাররফ করিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার তারকা অভিনেতা মোশাররফ করিম। টেলিভিশনের পাশাপাশি সমান ব্যস্ত ওটিটিতেও! তার অভিনীত বেশ কিছু দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। প্রথমবারের মতো দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিতব্য ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন এই তারকা।

চরকিতে এরআগে ‘দাগ’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন মোশাররফ। যেটিও বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার এই প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটির নাম ‘আধুনিক বাংলা হোটেল’।

মঙ্গলবার (৯ জুলাই) জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকির কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘আধুনিক বাংলা হোটেল’ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ আরো অনেকেই।

‘আধুনিক বাংলা হোটেল’ এর মাধ্যমে আবারো চরকি-তে হাজির হচ্ছেন মোশাররফ করিম। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’- এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে চরকির কোনো অরিজিনাল সিরিজে।

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘চরকির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মত চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদ এর কারণে সেই সুযোগটাও এসে গেলো। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুণ মেধাবী নির্মাতা আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মাণে মোশাররফ ভাই দারুণ ছিল, দর্শক নন্দিত হয়েছিল সেই সময়ে। এবার চরকির মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমি নিশ্চিত।’

সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, খুব শিগগির ‘আধুনিক বাংলা হোটেল’-এর শুটিংয়ে নামবেন নির্মাতা।

Tags: অভিনয়আধুনিক বাংলা হোটেলচরকিমোশাররফ করিমরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

কল্যাণপুর থেকে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

Next Post

কোপার সেমিতে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

Next Post
আর্জেন্টিনার ফুটবল দল কোপার সেমিতে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপার সেমিতে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

বিসিএস প্রশ্নফাঁসের সন্দেহভাজন আসামীদের কারাগারে পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস'র প্রশ্নফাঁস: ১০ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT