চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের প্রতিনিধির সাথে ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে যেসব সুরক্ষাব্যবস্থা বা শর্ত যুক্তরাষ্ট্র এতদিন বজায় রেখেছিল, তা ছাড়াই সৌদি আরবের সঙ্গে পারমাণবিক শক্তি প্রযুক্তি ভাগাভাগির এক চুক্তিতে স্বাক্ষর করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন দুটি সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলো নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত একটি নথি উপস্থাপন করবে। এতে স্বাক্ষর করেছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমান।

উল্লেখ্য গত বছর রিয়াদে উভয় দেশের প্রতিনিধিরা এই চুক্তির একটি প্রাথমিক খসড়ায় স্বাক্ষর করেছিলেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এর ফলে সৌদি আরবের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি অনুসরণ না করে ও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের শর্ত ছাড়াই সৌদি আরবের সাথে এই পারমাণবিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করছেন ট্রাম্প।

Tags: ট্রাম্প প্রশাসনসৌদি
Previous Post

বিশ্বকাপ থেকে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ফিফা

Next Post

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

Next Post
জনতা পার্টির বিক্ষোভে পুলিশ ও জনতার সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ছাত্রটি স্কুলের uniform পরে বই পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে হারিয়েও থামেনি পথচলা, রাতে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT