চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে হারিয়েও থামেনি পথচলা, রাতে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষা

আল আমিন খান by আল আমিন খান
11:07 পূর্বাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছাত্রটি স্কুলের uniform পরে বই পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো সময়ও পাননি। কারণ সংসারের দায়িত্ব এখন তার কাঁধে। রাত নামতেই বই হাতে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের শিফটে। আর পরদিন সকালেই বসতে হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার হলে।

একদিকে বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে সংসারের দায়িত্ব আর নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে জীবনসংগ্রামের এক অনন্য গল্প লিখছেন বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন।

বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইকন সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোহরের নামাজের পর মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।

জীবিকার তাগিদে ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। মৃত্যুর পর স্ত্রী ও দুই ছেলে, ইমন ও ইকনকে রেখে গেছেন তিনি।

পরিবার জানায়, বড় ছেলে ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই পরিবারের প্রধান ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন।

বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে যোগ দেন। রাত ১০টার দিকেও তাকে এটিএম বুথে দায়িত্ব পালন করতে দেখা যায়। চোখে বাবাকে হারানোর শোক, তবু থেমে থাকেননি। কারণ পরদিন, ২২ জুলাই, তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এইচএসসি পরীক্ষা।

শোক, দায়িত্ব আর স্বপ্নের এই কঠিন বাস্তবতার মাঝেও ইকনের বিশ্বাস, পড়াশোনা চালিয়ে যেতেই হবে। কারণ এই লড়াই শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য।

বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী বলেন, ‘ইকন আমাদের কলেজের ছাত্র। জীবনের এমন কঠিন সময়ে তার দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এত বড় শোকের মধ্যেও সে চাকরি ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে। কলেজের পক্ষ থেকে আমরা তার পাশে আছি। প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা করা হবে।’

ইকনের এই জীবনসংগ্রামের গল্প ইতোমধ্যে বাগেরহাটজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, প্রতিকূলতার কাছে হার না মেনে দায়িত্ব পালন আর স্বপ্ন আঁকড়ে থাকার যে উদাহরণ ইকন তৈরি করেছেন, তা অন্যদেরও সাহস জোগাবে।

স্থানীয়রা ইকন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Previous Post

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

Next Post

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

Next Post
শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণকারী নেত্রী ও সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

মার্টিনেজ ক্ষমা চাইলেন, অবসরের ভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT