বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা এবার বিশ্বকাপ থেকে আয় করেছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৮৪ হাজার ৬শ’ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় আয় হয়েছে প্রায় ৩৬ শতাংশ বেশি। ফিফার দাবি, বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের বড় অংশই আবার ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করা হয়।








