‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজ বেষ্টনী বিনির্মাণে জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলে সবুজায়ন কার্যক্রম। শুধু বৃক্ষরোপণই নয়, গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় সবার সম্পৃক্ততায় গুরুত্বারোপ করেন বক্তারা।








