দীর্ঘ পথচলায় চ্যানেল আই শুধু বিনোদনমূলক অনুষ্ঠানই তৈরি করেনি, গড়ে তুলেছে তারকা ও দর্শকের মধ্যে যোগাযোগের অন্যরকম এক বন্ধন। তারকাকথন থেকে শুরু করে নানা সেলিব্রেটি টকশো, লাইভ মিউজিক শো, ব্যান্ড ফেস্টসহ বিশেষ আয়োজনে তারকারা যেমন বলেছেন জীবনের গল্প, তেমনি দর্শকরাও পেয়েছেন সরাসরি কথা বলার এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ। ১ অক্টোবর চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ ঘিরে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে তারকা-দর্শকদের এই সম্পর্কের গল্প জানাচ্ছেন লায়লা নওশিন।








