চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির পর আবারও ঢাকার মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ম্যাড থেটার প্রযোজিত ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটি সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এনএসডি আয়োজিত ভারত রঙ মহোৎসবে দিল্লিতে প্রদর্শিত হয়। দিল্লির পর নাটকটি আবার ফিরছে ঢাকার মঞ্চে।

আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটির পর পর দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

একক চরিত্রের নাটকটিতে অভিনয় করেন আর্য মেঘদূত, যিনি মূলধারার বাংলানাট্যের সর্বকনিষ্ঠ একক নাটকের অভিনেত্রী। বর্তমানে তিনি ফুল ফান্ডেড স্কলারশিপে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়নরত।

২০২৪ সালে তিনি দেশ ছাড়ার পর নাটকটির মঞ্চায়ন স্থগিত হয়ে যায়। সম্প্রতি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ছুটিতে দেশে অবস্থানকালে তিনি নাটকটির দুটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিবেন। ফলে দীর্ঘ দুই বছর পর ঢাকার দর্শকরা নাটকটির নবম ও দশম প্রদর্শনী দেখার সুযোগ পাচ্ছেন।

আর্য মেঘদূত অভিনীত নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০২১ সালের অক্টোবর মাসে যখন মেঘদূত ক্লাস টেনের ছাত্রী। এ যাবৎ নাটকটির ৮টি প্রদর্শনী হয়েছে।

এর মধ্যে নাটকটি পৃথিবীর বিখ্যাত নাট্য উৎসব এনএসডি আয়োজিত ভারত রঙ মহোৎসব ২০২৪ এ বাংলাদেশের অন্যতম নাটক হিসাবে ভারতের ডিব্রুগড় ও দিল্লিতে ২টি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের প্রশংসা ধন্য হয়। এছাড়া গৌহাটিতে আন্তর্জাতিক নাট্য উৎসবেও অংশগ্রহণ করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের প্রযোজনাটি একক নাটক হিসাবে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশেই মঞ্চস্থ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ম্যাড থেটার।

Tags: দিল্লিদ্বিতীয় বিশ্বযুদ্ধমঞ্চম্যাড থেটারলিড বিনোদন
Previous Post

যে টেলিভিশন তারকার চেয়ে মানুষকে বড় করেছে

Next Post

যে কারণে ট্রাম্পের সংবাদ প্রচার বর্জন করল মার্কিন গণমাধ্যম

Next Post
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)।

যে কারণে ট্রাম্পের সংবাদ প্রচার বর্জন করল মার্কিন গণমাধ্যম

বিদ্যুৎ নেই, এমন এক প্রত্যন্ত গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT