চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ইরানি সব এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলতি সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম কার্যত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি বিমান কোনো দেশে অবতরণ করলে তাদের জ্বালানি, ল্যান্ডিং সেবা বা টিকিট বিক্রির মতো সুবিধা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হতে পারে।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানি এয়ারলাইনসের বিমান অবতরণ করলে তাদের জ্বালানি বা ল্যান্ডিং সেবা দেওয়া যাবে না এবং টিকিটও বিক্রি করা যাবে না। এসব সেবা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।

এই হুমকি শুধু ইরানি এয়ারলাইনসের ওপর নয়, বিদেশি বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, গ্রাউন্ড সার্ভিস প্রতিষ্ঠান ও টিকিট বিক্রয়কারী সংস্থার ওপরও প্রভাব ফেলবে। এর ফলে ইরানি বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক চলাচল কার্যত কঠিন হয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর ইরাক ইরানি এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এএফপি। জর্জিয়াও ইরানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সময়ে ইরানি এয়ারলাইন মহান এয়ার জানিয়েছে, তুরস্ক সরকারের অনুরোধে দেশটিতে তাদের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বেসেন্টের অর্থনৈতিক বৈঠকের পর এই হুঁশিয়ারি সামনে এসেছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের প্রস্তুতির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার চীন হওয়ায় বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে।

এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্র ইরানের অবশিষ্ট বিমান সংস্থাগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের বিমান পরিবহন খাতকে সহায়তা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান পরিবহন খাত নতুন উড়োজাহাজ, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণসেবা সংগ্রহে সমস্যায় রয়েছে। নতুন পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক রুটে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম আরও সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত চলছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে যাচ্ছে। নতুন বিমান নিষেধাজ্ঞাকে সেই চাপেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

হিংসা থেকে বাঁচার উপায়, ইসলাম কী শিক্ষা দেয়

Next Post

চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

Next Post

চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

ছবি: ট্রাম্প টিভি চালু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)।

‘ট্রাম্প টিভি’ চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT