জুলাই-আগস্ট গণহত্যার মামলায় এসি তানজিল আহমেদসহ তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের দু’জনকে ৫ ই মার্চ ও একজনকে তেসরা মার্চ আবারও হাজির করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদনের ওপর আদেশ হবে বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সর্বোচ্চ সতর্কতার সাথে প্রচারের আহ্বান জানিয়েছেন আদালত।








