বিএনপি নেতারা বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ ধারণ করে তাঁর গড়া দল সব ষড়যন্ত্র মোকাবেলা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা অতি দ্রুত রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।








