বিপিএল-এ নিজ দলের ক্রিকেটার ডাওয়িদ মালানের সঙ্গে তাকে ঘিরে বির্তকিত ও অতিরঞ্জিত খবরে চটেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। ইংলিশ ব্যাটার মালানও জানিয়েছেন, তামিমের সঙ্গে তার কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি।








