চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির নির্বাচনে এআই, সাইবার হামলার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 10, ডিসেম্বর 2024
in তথ্যপ্রযুক্তি
A A
জার্মানির নির্বাচনে এআই ও সাইবার হামলার ঝুঁকি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারি মাসে জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে দেশের ভেতর ও বাহির থেকে সাইবার হামলা ও এআই প্রোপাগান্ডা চালানো হতে পারে বলে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।

জার্মানির সাইবার নিরাপত্তা সংস্থা বিএসআই এর প্রধান ক্লাউডিয়া প্লাটনার সম্প্রতি সাংবাদিকদের বলেন, জার্মানির ভেতরে ও বাইরে এমন কিছু শক্তি আছে যারা নির্বাচন প্রক্রিয়ায় হামলা ও গণতান্ত্রিক শৃঙ্খলাকে ব্যাহত করতে আগ্রহী৷’’

এদিকে, জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি নভেম্বরে সতর্ক করে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে জার্মানির নির্বাচনকে নিজের পক্ষে প্রভাবিত করার জন্য রাশিয়ার সম্ভবত সবচেয়ে বড় ও সুস্পষ্ট আগ্রহ রয়েছে।

এছাড়া জার্মানির ভেতরে থাকা শক্তিও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে সতর্ক করেছেন ইওসেফ লেনটশ। তিনি জানুয়ারির শেষে বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া পলিটিক্যাল টেক সামিট কনফারেন্সের প্রধান নির্বাহী।

ডিডাব্লিউকে তিনি বলেন, জার্মানির চরম ডানপন্থি দল এএফডি বেশ কয়েকবছর ধরে ‘বিকল্প ডিজিটাল অবকাঠামো’ গড়ায় কাজ করছে৷ সে কারণে তারা এই বিষয়ে জার্মানির প্রতিষ্ঠিত দলগুলোর চেয়ে প্রায় এক দশক এগিয়ে আছে।

রোমানিয়ার উদাহরণ

সম্প্রতি রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে কালিন জর্জেস্কুর জয় সবাইকে অবাক করেছে৷ চরম ডানপন্থি এই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সমর্থক।

তবে ৬ ডিসেম্বর সেই ফল বাতিল করে দিয়েছে সাংবিধানিক আদালত। প্রেসিডেন্ট ক্লাউশ ইয়োহানিস বেশকিছু গোপন নথি প্রকাশ করার পর এই রায় দেয়া হয়৷ এতে দেখা যায়, জর্জেস্কুর পক্ষে প্রচারণা চালাতে রাশিয়া টিকটক ও টেলিগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলোতে কয়েক হাজার অ্যাকাউন্ট পরিচালনা করেছিল। তিনি বলেন, রোমানিয়া ইইউর সদস্য৷ সেখানে যেটা ঘটেছে সেটা জার্মানিসহ অন্য কোথাও হতে পারে।

‘এআই প্রোপাগান্ডা’ বাড়ছে

বার্লিনের থিংক ট্যাংক জার্মানি কাউন্সিল অন ফরেন রিলেশন্স এর সেন্টার ফর জিওপলিটিকস, জিওইকোনোমিকস অ্যান্ড টেকনোলজির গবেষক কাটিয়া মুনোৎস ডিডাব্লিউকে বলেন, জার্মানিতে কোনো দল এএফডির মতো এত বড় ‘ডিজিটাল অবকাঠামো’ গড়ে তোলেনি।

তিনি বলেন, এআই দিয়ে প্রার্থী ও দলগুলো সামাজিক মাধ্যমের জন্য আগের চেয়ে দ্রুত টেক্সট, ছবি ও ভিডিও তৈরি করতে পারছে৷ এক্ষেত্রেও এএফডি অন্য দলগুলোর তুলনায় অনেক এগিয়ে আছে। ২০২৪ সালে অনুষ্ঠিত ইইউ নির্বাচন ও জার্মানির আঞ্চলিক নির্বাচন নিয়ে গবেষণা করার অভিজ্ঞতা থেকে এই তথ্য দিয়েছেন মুনোৎস।

গত সেপ্টেম্বর প্রকাশিত এএফডির ৭৮ সেকেন্ডের এক ভিডিওর উল্লেখ করে তিনি বলেন, ভিডিওটি হয়ত ভুল নয়, তবে বিভ্রান্তিকর ছিল৷ ভিডিওতে নীল চোখের মানুষ ও অশ্বেতাঙ্গদের মধ্যে তুলনা করতে দিয়ে অশ্বেতাঙ্গদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।

সমাধান

সাইবার হামলা থেকে রক্ষা পেতে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। তারা সাইবার হামলার হুমকি পর্যবেক্ষণ করবে৷ এছাড়া প্রার্থী ও দলগুলোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ডিভাইস ও সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিরাপদ রাখার কৌশল শেখানো হবে।

ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি প্রোপাগাণ্ডা সম্পর্কে ভোটারদের সচেতন করার পরামর্শ দিয়েছেন মুনোৎস।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: জার্মানিনির্বাচনসাইবার হামলাহুমকি
Previous Post

মৃত ব্যক্তির সঙ্গে যে কায়দায় কথোপকথন!

Next Post

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি

Next Post
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি

তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুনের ছবি, রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুনের কারাদণ্ডের রায় স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT