চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত ব্যক্তির সঙ্গে যে কায়দায় কথোপকথন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 10, ডিসেম্বর 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেস রিকগনিশন সফটওয়্যারে ব্যক্তির ছবি স্ক্যান করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর ‘ইটার্নাল ইউ’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। এতে মৃত ব্যক্তির সঙ্গে এআই-এর মাধ্যমে যোগাযোগের সম্ভাবনা ও তার প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ইতিমধ্যে এমন অভিজ্ঞতা নেওয়া ব্যক্তিরা কথা বলেছেন এই তথ্যচিত্রে।

একজন মৃত ব্যক্তির মতো কাউকে সৃষ্টি করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এআই ও ডিপফেক প্রযুক্তির কারণে এগুলো প্রায় বাস্তবের মতো হয়ে উঠছে৷ চীন ও যুক্তরাষ্ট্রে ‘শোক প্রযুক্তি’ ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু একজন মৃত পার্টনারের কপির সঙ্গে কথা বলতে কেমন লাগে?

মার্কিন নাগরিক ক্রিস্টি অ্যাঞ্জেল এভাবে তার মৃত প্রেমিকের সঙ্গে কথা বলেছেন৷ তার আগে তার প্রেমিকার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে বটকে প্রশিক্ষণ দিতে হয়েছে। কথা বলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অভিজ্ঞতাটা ভয়ংকর ছিল৷ কিছু জিনিস ছিল যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, এবং এমন অনেককিছু বলা হয়েছিল যা আমি শুনতে চাইনি।

‘ইটার্নাল ইউ’ নামক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন দুই জার্মান পরিচালক৷ তাদের একজন মরিৎস রিজেভিক বলেন, মানুষ সবসময় মানুষ হওয়ার ভান করে এমন যন্ত্রের সঙ্গে কথা বলার প্রভাবকে অবমূল্যায়ন করে। একজন মৃত ব্যক্তির ডেটা সেট থেকে কিছু অংশ বাছাই করে এআই তা মানুষের সামনে তুলে ধরে৷ যেমন আপনি একসঙ্গে শুনেছেন এমন গান, কিংবা একসাথে দেখেছেন এমন সিনেমার কথা বলে।

এ ধরনের এআই-এর মনস্তাত্ত্বিক পরিণতি নিয়ে এখনও গবেষণা হয়নি৷ সে কারণে সমাজবিজ্ঞানী মাটিয়াস মাইৎসলার জানতে চান, এটি কীভাবে শোককে প্রভাবিত করে।

মাইৎসলার বলেন, আপনি জানেন না, অবতার পরবর্তীতে কী বলবে, কিংবা এটা কীভাবে অরিজিনাল ম্যাটেরিয়াল ব্যবহার করবে। এটা কি মৃত ব্যক্তি সম্পর্কে মিথ্যা বলবে, হয়ত তাদের নিয়ে আপনার স্মৃতিগুলিও বিকৃত করবে? আর ম্যানিপুলেশন? কারণ, একজন-কেতো ঐ অবতারকে কনফিগার করতে হবে৷ এখানে কী স্বার্থ জড়িয়ে আছে? আর এটা যদি হয় একটা কোম্পানি যার অর্থনৈতিক উদ্দেশ্য আছে, তাহলে শোকের ক্ষেত্রে এটা উপকারী নাও হতে পারে।

ভবিষ্যতে হয়ত ডিজিটাল অবতার আমাদের বিদায় বলতে কিংবা স্মরণ করতে সহায়তা করতে পারে। তবে নিশ্চিতভাবেই এটি এআই এর মান এবং আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন তার উপর নির্ভর করে৷ তবে এ ধরনের অবতারের উপর খুব বেশি ভরসা করার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: এআইকথোপকথনমৃত ব্যক্তি
Previous Post

বাংলাদেশে কোথায়-কখন দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি?

Next Post

জার্মানির নির্বাচনে এআই, সাইবার হামলার হুমকি

Next Post
জার্মানির নির্বাচনে এআই ও সাইবার হামলার ঝুঁকি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির নির্বাচনে এআই, সাইবার হামলার হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT