চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি ‘লাইগার’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 28, আগস্ট 2022
in বিনোদন
A A
A joyful scene from a Bengali film with a man and woman in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

না বাঘ না সিংহ, লাইগার এক মিশ্র পশু। ঠিক তেমনই এক মিশ্র স্বাদ মিললো বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে অভিনীত ছবি ‘লাইগার’ থেকে। গত ২৫ আগস্ট ছবি মুক্তির পর থেকে এসব কথা বার্তা চলছে।

মুক্তির শুরু থেকে আলোচনায় ছিল ‘লাইগার’ ছবিটি। তবে ছবির গল্প, গান, সংলাপ কোন কিছু দিয়েই দর্শক টানতে পারেনি এই ছবি। অনেক প্রত্যাশা নিয়েও আলোড়ন ফেলতে পারেনি পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’।

জানা গেছে, ভারতীয় চলচ্চিত্র হিসাবে আইএমডিবির সবচেয়ে কম রেটিং পেয়েছে ‘লাইগার’। ধারণা করা হয়েছিল, ক্রীড়ামূলক অ্যাকশনধর্মী এই ছবির মধ্য দিয়ে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বলিউড অভিষেক বেশ নজর কাড়বে, কিন্তু সব ভেস্তে গেল।

বলিউডের শেষ কয়েকটি ব্যর্থ ছবির সঙ্গে যদি ‘লাইগার’ এর তুলনা করা হয় তা হলেও দেখা যাবে এ ছবি বক্স অফিসের আয়ের দিক থেকেও তলানিতে। যেখানে সর্বশেষ মুক্তি প্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’-এর প্রথম দু’দিনের আয় ৬ থেকে ৯ কোটি রূপি ছিল, সেখানে ‘লাইগার’ এর হিন্দি ভার্সন সাড়ে চার কোটিও পেরোতে পারেনি।

আইএমডিবিতেও ‘লাইগার’ এর রেটিং দেখলে চমকে উঠতে হয়। ১০ এর মধ্যে মাত্র ১.৭ রেটিং পেয়েছে এই ছবিটি! যেখানে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ৫, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ৪.৬, তাপসী পান্নুর ‘দোবারা’ ২.৯ এবং রণবীর কাপুরের ‘শমশেরা’ ৪.৯ রেটিং পেয়েছে।

ফলে বলার আর অপেক্ষা রাখে না যে, এটি আইএমডিবিতে এখন পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবির একটি।

Tags: অনন্যা পান্ডেবিজয় দেবেরাকোন্ডা
Previous Post

পান্ট নাকি কার্তিক?

Next Post

নতুন মজুরি নির্ধারণের পর চা বাগানে কাজে ফিরছেন চা শ্রমিকরা

Next Post
চা শ্রমিকরা চা বাগানে কাজ করছেন, নতুন মজুরি নির্ধারণের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মজুরি নির্ধারণের পর চা বাগানে কাজে ফিরছেন চা শ্রমিকরা

প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ বিষয়ে কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT