চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ট নাকি কার্তিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 28, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন হেলমেট হাতে নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া সেরার লড়াইয়ে কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের বিপক্ষে নামবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের আগে দল নির্বাচনে মধুর সমস্যায় রোহিতের ড্রেসিংরুম। বড় নামগুলো দলে ফেরায় জায়গা ছাড়তে হতে পারে ফর্মে থাকা রিশভ পান্ট ও দিনেশ কার্তিকের একজনকে। মাঠের লড়াইয়ের আগে এমন পরিস্থিতিকে টিম ম্যানেজমেন্টের জন্য ‘বড় মাথাব্যথা’ বলছেন চেতশ্বর পূজারা।

মহেন্দ্র সিং ধোনির বিদায়ের পর ছোট সংস্করণে ভারতের নিয়মিত মুখ রিশভ পান্ট। আগ্রাসী ব্যাটিংয়ে যেকোনো সময়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন বাঁহাতি ব্যাটার। আছেন দুর্দান্ত ফর্মেও।

অন্যদিকে, সবশেষ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে দলে ফেরা দিনেশ কার্তিক আছেন দারুণ ছন্দে। ব্যাট হাতে দলের ফিনিশারের ভূমিকা রাখছেন বেশ। খেলেছেন বছরের সবকটি টি-টুয়েন্টি সিরিজে। নামের পাশে এতসব দারুণ পরিসংখ্যান থাকলেও একাদশে জায়গা পাওয়ার শঙ্কায় আছেন ডানহাতি ব্যাটার।

মেগা টুর্নামেন্টকে সামনে রেখে দলে ফিরেছেন বিশ্রামে থাকা বিরাট কোহলি। ইনজুরি থেকে ফিরেছেন নিয়মিত ওপেনার লোকেশ রাহুল। উড়তে থাকা সূর্যকুমার যাদবের জায়গাও প্রায় চূড়ান্ত। এমন পরিস্থিতিতে মূল একাদশ থেকে কাকে বাদ দেয়া হবে সেটাই বড় চিন্তার হয়ে দাঁড়িয়েছে।

টেস্টে নিয়মিত মুখ চেতশ্ব পূজারা বলছেন, ‘ম্যানেজমেন্টের জন্য অবশ্যই এটা একটা বড় মাথাব্যথা। এই ফরম্যাটে দুজনই খুব ভালো খেলছে। তবে পাঁচ নম্বরের জন্য চাচ্ছেন নাকি ৬-৭ নম্বরে একজন ফিনিশার চাচ্ছেন, তা জানলে হয়তো একাদশ সাজানো সহজ হবে।’

মধুর সমস্যার সমাধানও বাতলে দিলেন অভিজ্ঞ টেস্ট ব্যাটার। ৩৪ বর্ষী তারকার চোখে ফিনিশার হিসেবে কার্তিকে সেরা, অন্যদিকে মিডল অর্ডারে তার পছন্দ রিশভ পান্ট।

‘যদি ৫ নম্বরে কাউকে খেলাতে চান, তাহলে পান্টকে খেলানো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তবে যদি ভাবেন যে আপনার একজন ফিনিশার প্রয়োজন, যে কিনা ১০-২০ বল খেলে দলকে ৪০-৫০ রান এনে দেবে, তাহলে কার্তিককে একাদশে রাখতে বলব।’

Tags: এশিয়া কাপ ২০২২কার্তিকপাকিস্তানপান্টপূজারাভারতলিড স্পোর্টস
Previous Post

৮ম বার স্টান্ডার্ড চ্যাটার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড

Next Post

সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি ‘লাইগার’!

Next Post
A joyful scene from a Bengali film with a man and woman in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি ‘লাইগার’!

চা শ্রমিকরা চা বাগানে কাজ করছেন, নতুন মজুরি নির্ধারণের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মজুরি নির্ধারণের পর চা বাগানে কাজে ফিরছেন চা শ্রমিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT