চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ বিষয়ে কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 28, আগস্ট 2022
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কিত বিষয়ে যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ রোববার এক প্রতিক্রিয়ায় এ আহবান জানান।

প্রতিক্রিয়ায় বলা হয় ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কে মহল বিশেষের অপতৎপরতার বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

তিনি এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘২৬ মার্চ-২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ’র সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ।

যেখানে নগদ’র কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়।’

মন্ত্রী বলেন, যেখানে নগদ’র কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক- বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সকল সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি এবং শতভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো ? এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদ’র জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। তাই অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না।’

মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ’র প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোন অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। তিনি বলেন, নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা। দেশের মানুষের জন্য নগদ’র সাথেই থাকুন।’

Tags: নগদমোস্তাফা জব্বার
Previous Post

নতুন মজুরি নির্ধারণের পর চা বাগানে কাজে ফিরছেন চা শ্রমিকরা

Next Post

এডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার

Next Post
এডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার

চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২২ এর জন্য মনোনীতদের তালিকা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT