চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে ঈদের সব চেয়ে বড় জামাত পর্তুগালে

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
2:14 অপরাহ্ন 30, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পর্তুগালে ঈদের জন্য বৃহৎ মুসল্লির জামাত অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশীদের আয়োজনে ইউরোপের পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশীরা ছাড়াও এই ঈদ জামাতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা।

রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মাতৃম মুনিজ পার্কের মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বিশাল ময়দান।

নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই খুশি, ঈদের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় মুসল্লিদের। এছাড়া প্রবাসেও এমন জমজমাট ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

ঈদের জামাতে আসা প্রবাসী বাংলাদেশী মহি উদ্দীন বলেন, পুরো ইউরোপের মধ্যে পর্তুগালের এই মাতৃম মুনিজ পার্কের জামাত হচ্ছে সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ সবার অংশগ্রহণে অনেক সুন্দর ও উৎফুল্লময় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশী প্রবাসী সাংবাদিক শাহেদ আহমেদ প্রিন্স বলেন, প্রায় ১০ হাজার বাংলাদেশীর পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ঈদের নামাজে এসেছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না।

আরেকজন বলেন, আমরা একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছি, এজন্য সকলকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।

অন্যদিকে পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো, ভিলা নোভা দ্যা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন ব্যাপক বাংলাদেশি মানুষ। নামাজ শেষে মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা।

Tags: ইউরোপঈদ জামাতপর্তুগাল
Previous Post

দিনে ৪০০ কোটি ডলার সাশ্রয়ের দাবি ট্রাম্প প্রশানের

Next Post

যে কারণে পাকিস্তানের সঙ্গে ওয়ানডের বদলে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে পাকিস্তানের সঙ্গে ওয়ানডের বদলে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন: ঈদে সুবিধাবঞ্চিতদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিতদের পাশে ট্রাই ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT