চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে ৪০০ কোটি ডলার সাশ্রয়ের দাবি ট্রাম্প প্রশানের

‘ডিওজিই টিম’ থেকে পদত্যাগের পরিকল্পনা মাস্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 30, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের প্রশংসা নিয়ে ছবি, যেখানে তিনি ভাবুক মনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকারের খরচ এক লাখ কোটি ডলার কমানোর পর ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধনকুবের ও টেসলা প্রধান ইলন মাস্ক। মে মাসে পদত্যাগের পরিকল্পনা করছেন তিনি।

রোববার (৩০ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাস্ক ও তার শীর্ষ কয়েকজন সহযোগী ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’-এ আলোচনার সময় এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, সরকারি দফতরের দক্ষতা বৃদ্ধির জন্য তৈরি করা এই বিভাগটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন মাস্ক। তিনি জানান, গত কয়েক মাসে তার বিভাগ কী কী কাজ করেছে, সেই সাফল্য নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে।

মাস্ক জানান, মে মাসে পদত্যাগ করবেন তিনি। এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ৫৩ বছর বয়সি ধনকবুরে জানান, লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনি।

সাক্ষাৎকারে মাস্ক বলেন, সরকারের খরচ ৭ লাখ কোটি ডলার থেকে কমিয়ে ৬ লাখ কোটি ডলারে নামিয়ে এনেছে তার দল। এক লাখ কোটি ডলার সাশ্রয়।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং সেই সঙ্গে ট্রাম্পের বিশেষ সরকারি এই কর্মকর্তা বলেন, আমার বিশ্বাস সময়ের মধ্যেই আমরা বাজেট ঘাটতি কমানোর জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে ফেলব।

তিনি বলেন, সরকার একেবারেই দক্ষ নয়। প্রচুর অর্থ নষ্ট হয়েছে। সেই সঙ্গে জালিয়াতি। তাই আমরা নিশ্চিত, ব্যয় ১৫ শতাংশ কমানোয় গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবাগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।

জানুয়ারি মাসে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পরে ডিওজিই বিভাগটির সূচনা করা হয়। এর সর্বোচ্চ আসনে বসানো হয় মাস্ককে। সরকারি দফতরের দক্ষতা বৃদ্ধির জন্য তৈরি করা হলেও গত কয়েক মাসে ‘অদক্ষ’ কর্মী ছাঁটাই ও ‘অপ্রয়োজনীয়’ বিভাগগুলো বন্ধ করতেই দেখা গেছে এই বিভাগকে।

মে মাসে পদত্যাগের ঘোষণা দিয়ে সাক্ষাৎকারে মাস্ক জানান, লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছি। মাত্র ১৩০ দিনে সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের ব্যবধানের ঘাটতি অর্ধেক করে দিয়েছি।

তিনি বলেন, গড়ে এক দিনে ৪০০ কোটি ডলার সাশ্রয়। এভাবে সপ্তাহের সাত দিন ধরে হিসেব করলেই বুঝতে পারবেন। তার দাবি, জানুয়ারি মাসে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসার পর থেকে এ পর্যন্ত মার্কিন সরকারের এক লাখ কোটি ডলার খরচ কমিয়েছেন তিনি।

ডিওজিই এর প্রধান মাস্ক ছাড়াও এ টিমে ছিলেন সাত সদস্য। যাদের মধ্যে- আরাম মোঘাদ্দাসি, স্টিভ ডেভিস, ব্র্যাড স্মিথ, অ্যান্থনি আর্মস্ট্রং, জো গেবিয়া, টম ক্রাউস এবং টাইলার হ্যাসেন। সম্মিলিতভাবে বিভিন্ন সরকারি সংস্থায় অপচয়, জালিয়াতি এবং অপব্যবহার কমানোর জন্য তাদের প্রচেষ্টা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন সাক্ষাৎকারে।

Tags: ইলন মাস্কমার্কিন প্রেসিডেন্টমার্কিন সরকার
Previous Post

রাজধানীর ঈদ জামাত ঘিরে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Next Post

ইউরোপে ঈদের সব চেয়ে বড় জামাত পর্তুগালে

Next Post
পর্তুগালে ঈদের জন্য বৃহৎ মুসল্লির জামাত অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ঈদের সব চেয়ে বড় জামাত পর্তুগালে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে পাকিস্তানের সঙ্গে ওয়ানডের বদলে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT