চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁস হওয়া তথ্যে জানা গেল আইফোন ১৫ প্রো ম্যাক্সের দারুণ এক সুবিধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 08, মে 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১৫ প্রো ম্যাক্সের ছবি, উন্নত ক্যামেরা ও ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা ফিচারের কারণে স্মার্টফোন ব্যবহারকারীদের আলাদা আলাদা পছন্দ রয়েছে। কেউ চায় খুবই দ্রুততম চিপসেট। কেউ আবার চান যে ক্যামেরা থাকতে হবে, যা সেরা মানের। কারো আবার রয়েছে স্ক্রিন ব্যাজেল নিয়েও নানান ইচ্ছা। তবে আপনি যদি পাতলা ব্যাজেলের অনুরাগী হন তবে আইফোন ১৫ প্রো ম্যাক্স হতে পারে আপনার পরবর্তী প্রিয় স্মার্টফোন।

সম্প্রতি ফাঁস হওয়া আইফোন ১৫ প্রো ম্যাক্স এর কিছু ছবি থেকে এই ধারণা পাওয়া গেছে। আর তা হলো, আইফোন ১৪ প্রো ম্যাক্সে বেশ পাতলা ব্যাজেল থাকলেও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এর থেকেও পাতলা ব্যাজেল থাকবে।

তথ্য ফাঁসকারী ‘আইস ইউনিভার্স’ জানায়, আইফোন ১৫ প্রো ম্যাক্সে খুবই পাতলা ব্যাজেল থাকবে। তারা ডিভাইসটি দেখতে কেমন হতে পারে তার একটি ছবিও পোস্ট করেছে।

iPhone 15 Pro Max is destined to be a super flagship. pic.twitter.com/9mO9V7MkNb

— Ice universe (@UniverseIce) May 7, 2023

এর ব্যাজেল যে শুধুমাত্র আইফোন ১৪ প্রো ম্যাক্সে এর ২ দশমিক ১৭ মিলিমিটার ব্যাজেলের থেকেও পাতলা হবে তা নয় বরং বর্তমানে সবথেকে পাতলা শাওমি ১৩ এর ১ দশমিক ৮১ মিলিমিটার ব্যাজেলের থেকেও পাতলা হবে বলে আশা করা হচ্ছে৷

‘আইস ইউনিভার্স’ মনে করে, পাতলা ব্যাজেল আইফোন ১৫ প্রো ম্যাক্সকে একটি ‘সুপার ফ্ল্যাগশিপ’ করে তুলবে। যদিও একটি ফোনকে শীর্ষস্থানীয় ফ্ল্যাগশিপ করার জন্য এক ব্যাজেলই যথেষ্ট নয় এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে এর আগের মডেলগুলোর তুলনায় আরও বেশ কিছু পরিবর্তন থাকবে বলে আশা করা হচ্ছে।

আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। প্রো ম্যাক্সে একটি পেরিস্কোপ ক্যামেরা থাকার সম্ভাবনাও রয়েছে। এর স্ক্রিনটি এখনও আপাতদৃষ্টিতে ফ্ল্যাট থাকবে। প্রো মডেলগুলোতে একটি টাইটানিয়াম ফ্রেম থাকবে।

উচ্চ খরচ এবং উৎপাদন জটিলতার কারণে ফোনগুলোতে সলিড-স্টেট ভলিউম এবং পাওয়ার বোতাম থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

 

Tags: আইফোনআইফোন ১৫আইফোন ১৫ প্রো ম্যাক্সস্মার্টফোন
Previous Post

গানে প্রাণে রবীন্দ্রনাথ

Next Post

শনি গ্রহের চাঁদে জীবনের সন্ধানে ‘সাপের মতো রোবট’

Next Post
শনি গ্রহের চাঁদে জীবনের সন্ধানে রোবটের অনুসন্ধান. Channel i News - চ্যানেল আই নিউজ

শনি গ্রহের চাঁদে জীবনের সন্ধানে 'সাপের মতো রোবট'

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে লঘুচাপের কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT