চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 08, মে 2023
in - সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে লঘুচাপের কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের অঞ্চল ঘিরে সোমবার সকালে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ক্রমেই সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় প্রবণ মে মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং পর্যায়ক্রমে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়ে সতর্ক করে আসছে আবহাওয়া অফিস।

লঘুচাপটি ক্রমেই আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিলে ওই ঘুর্ণিঝড়ের নামকরণ করা হবে ‘মোখা’। লঘুচাপটি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবার মতো তাপমাত্রা ও বাতাসের গতি পেলে আগামী ১১ বা ১২ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের স্থলভাগের তাপমাত্রা ইতিমধ্যে বেড়ে গেছে। মৃদু থেকে মাঝারি মাত্রার তাপদাহে আক্রান্ত দেশের ৩টি বিভাগ- রাজশাহী, রংপুর ও বরিশালসহ দেশের ১৯ জেলা।

দিনের তাপমাত্রা বেড়ে তীব্র গরম এবং এই তাপদাহ পরিস্থিতি আগামী চার থেকে পাঁচ দিন বিরাজ করবে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Tags: আবহাওয়াঘূর্ণিঝড়নিম্নচাপবঙ্গোপসাগরমোখালঘুচাপ
Previous Post

শনি গ্রহের চাঁদে জীবনের সন্ধানে ‘সাপের মতো রোবট’

Next Post

সেই ম্যাচের ‘প্রতিশোধকে’ অনুপ্রেরণা বানিয়ে জয় আর্সেনালের

Next Post
আর্সেনালের কোচ মাঠে দাঁড়িয়ে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই ম্যাচের ‘প্রতিশোধকে’ অনুপ্রেরণা বানিয়ে জয় আর্সেনালের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বাংলাদেশে দেখা যাবে না সাকিবদের খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT