চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনি গ্রহের চাঁদে জীবনের সন্ধানে ‘সাপের মতো রোবট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 08, মে 2023
in তথ্যপ্রযুক্তি
A A
শনি গ্রহের চাঁদে জীবনের সন্ধানে রোবটের অনুসন্ধান. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবী থেকে দূরে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে একটি ‘সাপ আকৃতির রোবট’ তৈরি করছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শনির ৮৩টি চাঁদের মধ্যে এনসেলাডাস নামক চাঁদের পৃষ্ঠে গিয়ে বরফের বৈশিষ্ট্য সমূহ পরীক্ষা করতে পারে।

এনডিটিভি জানিয়েছে, এই রোবটের নাম ‘এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার (ইইএলএস)’। ইইএলএস সিস্টেম হলো একটি মোবাইল ভিত্তিক প্ল্যাটফর্ম যা অভ্যন্তরীণ ভূখণ্ডের কাঠামো অন্বেষণ, বাসযোগ্যতার মূল্যায়ন এবং জীবনের প্রমাণ অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়েছে।

নাসার বিজ্ঞানীদের ধারণা, এনসেলাডাসের বরফের পৃষ্ঠ খানিকটা মসৃণ, এর তাপমাত্রা মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি। তবে বিজ্ঞানীরা মনে করছেন, এর বরফের পৃষ্ঠের নীচে প্রচুর পরিমাণে পানি থাকতে পারে।

ভিনগ্রহের চাঁদে প্রাণের অনুসন্ধানকারী ইইএলএস হলো সাপের মত আকৃতির স্ব-চালিত রোবট যা একাধিক অভিন্ন সেগমেন্ট দিয়ে তৈরি। এটিই প্রথম ঘূর্ণায়মান প্রপালশন ইউনিট ব্যবহার করছে, যা ট্র্যাকিং এবং গ্রিপিং ইউনিট হিসেবে পানির নিচে কাজ করতে পারে।

সাপ আকৃতি এই রোবটটি লঞ্চের তারিখ এখনও নির্ধারণ করেনি নাসা। অর্থাৎ রোবটটির মিশনে যেতে সম্ভবত কয়েক বছর সময় লাগবে। তবে ১৬ ফুট লম্বা এই রোবটটির উৎক্ষেপণ সফল হলে এটি মহাকাশীয় বস্তু সমূহকে গভীরতর অনুসন্ধানের দিকে নিয়ে যেতে পারে, যা একসময় অসম্ভব হিসেবে বিবেচিত হত।

Tags: নাসাশনি গ্রহ
Previous Post

ফাঁস হওয়া তথ্যে জানা গেল আইফোন ১৫ প্রো ম্যাক্সের দারুণ এক সুবিধা

Next Post

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ

Next Post
বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে লঘুচাপের কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ

আর্সেনালের কোচ মাঠে দাঁড়িয়ে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই ম্যাচের ‘প্রতিশোধকে’ অনুপ্রেরণা বানিয়ে জয় আর্সেনালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT