চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে প্রতিনিধিত্ব করা সেই চলচ্চিত্র এবার আসছে আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in আইস্ক্রিন, বিনোদন
A A

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এবার স্ট্রিমিং হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তবে সিনেমাটির স্ট্রিমিংয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

নির্মাতা লিসা গাজীর প্রথম চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি প্রতিনিধিত্ব করলেও চূড়ান্ত পর্যায়ে মনোনীত হতে পারেনি।

লিসা গাজীর ২০১১ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির পটভূমি ১৯৯০-এর দশকের গ্রামীণ বাংলাদেশ। এতে দীপা নামের এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। ইংল্যান্ডে বসবাসকারী এক বিপত্নীকের সঙ্গে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়।

বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দীপা দেশে ফিরে আসে। এরপর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে লড়াই শুরু করে সে। প্রতিকূলতার মধ্য দিয়ে দীপার আত্মনির্ভরশীল হয়ে ওঠার যাত্রাই সিনেমাটির মূল গল্প।

কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নি, মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধি, আমিরুল হক চৌধুরী, নায়লা আজাদ, আরিফ ইসলাম, নাইমুর রহমান আপন ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

Tags: ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসআইস্ক্রিনআনান সিদ্দিকাওটিটি প্ল্যাটফর্মনির্মাতাবাড়ির নাম শাহানালিড বিনোদনলিসা গাজীসেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
Previous Post

সর্বজনীন পেনশন স্কিমে নানা সুবিধাসহ যে ‘পরিকল্পনা’ সরকারের

Next Post

পরিচালক সমিতি থেকে পদত্যাগ করলেন গাজী মাহবুব

Next Post

পরিচালক সমিতি থেকে পদত্যাগ করলেন গাজী মাহবুব

বার্সার পাঁচ অধিনায়কের একজন এখন ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT