চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার পাঁচ অধিনায়কের একজন এখন ইয়ামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্লাবের অধিনায়ক গ্রুপে যুক্ত হয়েছেন। আগের চার অধিনায়কের গ্রুপে নতুন যুক্ত হলেন ১৯ বর্ষী তারকা। নতুন মৌসুমের জন্য মোট পাঁচজনকে অধিনায়ক করেছে ক্লাবটি। 

হুয়ান গাম্পার ট্রফির আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ব্যাখ্যা করেছিলেন, মৌসুমের শুরুর জন্য রাফিনহা দিয়াস, এরিক গার্সিয়া এবং পেদ্রি ছিলেন তার তিন অধিনায়ক। আরও যোগ করেছিলেন, স্কোয়াড চূড়ান্ত হওয়ার পর খেলোয়াড়রা একটি চূড়ান্ত ভোটে অংশগ্রহণ করবেন। ফ্লিক সিদ্ধান্ত নেন, রাফিনহা এবং পেদ্রি প্রথম দুই অধিনায়ক হিসেবে থাকবেন। এরপর খেলোয়াড়রা গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং ইয়ামালের পক্ষে ভোট দেন।

ভ্যালেন্সিয়া ম্যাচের আগে বার্সেলোনা কোচ নতুন অধিনায়ক নিয়ে কথা বলেছেন। বলেন, ‘প্রথমে রাফিনহা, দ্বিতীয় পেদ্রি, তৃতীয় এরিক, চতুর্থ ফ্রেঙ্কি এবং পঞ্চম হিসেবে থাকবেন লামিন। টের স্টেগেন এবং রোনান্ড আরাউজো এখানে নেই। সে কারণে এরিক এবং লামিন এসেছে। আমি দুজন অধিনায়ক বেছে নিয়েছিলাম। আর তিনজন ভোটে নির্বাচিত হয়েছেন।’

ডাচ তারকা ডি ইয়ং পূর্বেও নেতৃত্ব গ্রুপের অংশ ছিলেন। অন্যদিকে গার্সিয়া আগে ক্যাম্প ন্যু’তে আর্মব্যান্ড পরার জন্য ইঙ্গিত পেয়েছিলেন। ইয়ামালের অন্তর্ভুক্তি একটি বড় চমক, কারণ তার বয়স এখনও মাত্র ১৯ বছর।

তবে তিনি দলটির অন্যতম বড় তারকা এবং বার্সার হয়ে ইতিমধ্যে লা লিগা ও কোপা ডেল রে শিরোপা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জিতেছেন।

Tags: ইয়ামালগার্সিয়াফ্লিকবার্সালা লিগালিড স্পোর্টসস্টেগান
Previous Post

পরিচালক সমিতি থেকে পদত্যাগ করলেন গাজী মাহবুব

Next Post

জ্বালানি সংকট অস্বীকার করছি না, শিগগিরই সমাধান হবে: প্রধানমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট অস্বীকার করছি না, শিগগিরই সমাধান হবে: প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ‘সেমির’ পরিকল্পনা করছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT