চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক সমিতি থেকে পদত্যাগ করলেন গাজী মাহবুব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ সিনেমার পরিচালক গাজী মাহবুব। সম্প্রতি তিনি সমিতিতে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

পদত্যাগপত্রে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন গাজী মাহবুব। তার অভিযোগ, সহযোগী সদস্য ফরম দেওয়া এবং সদস্যপদ প্রদানের ক্ষেত্রে সমিতির গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও উপধারা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। সাধারণ সদস্যপদ দেওয়ার ক্ষেত্রেও একই ধরনের অনিয়মের অভিযোগ করেছেন তিনি।

সমিতির বিভিন্ন অনুষ্ঠান শেষে পরবর্তী কার্যনির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন গাজী মাহবুব। তার দাবি, পারিবারিক মিলনমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কার্যনির্বাহী সভায় উপস্থাপন না করে সময়ক্ষেপণ করেছেন। এতে সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কার্যনির্বাহী সদস্যের পদ শূন্য হওয়ার পর ওই পদে কো-অপ্ট করা সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর শপথ পাঠের ক্ষেত্রেও গঠনতন্ত্রের নির্দিষ্ট ধারা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন গাজী মাহবুব।

এ ছাড়া সিনেমা পরিচালনা না করেও অন্যের পরিচালিত সিনেমা বা নাটক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করিয়ে সদস্যপদের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে গঠনতন্ত্রের বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে দাবি করেছেন তিনি। এর ফলে ‘ভুয়া পরিচালক’ সদস্যপদ পেয়েছেন বলেও অভিযোগ করেন গাজী মাহবুব।

২০২৫-২০২৬ মেয়াদের সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলমান মামলা-সংক্রান্ত পরিস্থিতি কার্যনির্বাহী পরিষদের সভায় স্পষ্টভাবে জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি পরিচালক রিয়াজুল রিজুর দেওয়া উকিল নোটিশের বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও করণীয় নিয়ে সমিতির পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা পাননি বলে দাবি করেন।

গাজী মাহবুব বলেন, ‘বারবার এই অনিয়ম নিয়ে কথা বললেও সুরাহা পাইনি। অনিয়ম করে ভোটার বাড়ানো হচ্ছে, যাকে তাকে সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।’

গাজী মাহবুবের এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: অনিয়মের অভিযোগগাজী মাহবুবপরিচালকপ্রেমের তাজমহলবাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিলিড বিনোদন
Previous Post

অস্কারে প্রতিনিধিত্ব করা সেই চলচ্চিত্র এবার আসছে আইস্ক্রিনে

Next Post

বার্সার পাঁচ অধিনায়কের একজন এখন ইয়ামাল

Next Post

বার্সার পাঁচ অধিনায়কের একজন এখন ইয়ামাল

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট অস্বীকার করছি না, শিগগিরই সমাধান হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT