চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণ ও দখলে মৃতপ্রায় লক্ষ্মীপুরের রামগতি বাজার সংলগ্ন খাল

মোহাম্মদ আক্তার আলম by মোহাম্মদ আক্তার আলম
5:14 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুরের রামগতি বাজারের পাশে খাল ও দখলদারিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

শত বছর পুরোনো লক্ষ্মীপুর জেলার রামগতি বাজার সংলগ্ন খালটিতে একসময় মহাজনি নৌকা চলাচল করলেও দূষণ ও দখলের কারণে বর্তমানে ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে খালটি।

সরেজমিনে দেখা যায়, রামগতি বাজার খালের উপর প্রায় ৬ শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। এসব দোকান ও মার্কেটগুলো ভাড়ায় চলে আসছে। প্রতি মাসে এসব দোকান থেকে কয়েক লাখ টাকা ভাড়া আদায় করছেন দখলদাররা।

স্থানীয় কৃষকরা জানান, এক সময় এ অঞ্চলের কয়েক হাজার কৃষকের জমির পানি খালটি দিয়ে মেঘনা নদীতে যেতো। কৃষকদের কৃষি জমির পানি নিস্কাশনের একমাত্র ভরসা ছিল এ খাল। অথচ, খালটির এক কিলোমিটার এলাকা দখলদাররা ভরাট করে ফেলায় বর্ষা এলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ কারণে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালটি পুনঃরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রামগতি বাজার খাল নামে পরিচিত এই খালের উপর দিয়ে এক সময় স্টিমার চলাচল করতো। এমন বৃহৎ খালের ওপর দোকানপাট হওয়াতে পানি নিস্কাশনের জায়গা নেই। যে যার মত করে প্রতিবছর খালের অভ্যন্তরে দখল নিচ্ছে। ফলে বর্ষায় সামান্য বৃষ্টিতেই বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যায়। দখলদারদের উচ্ছেদে প্রশাসনও কোনো উদ্যোগ নিচ্ছে না, অন্যদিকে খালটি সংস্কারও করা হচ্ছে না। বর্ষার সময় স্থানীয়ভাবে প্রশাসনকে জানালেও বর্ষার অজুহাত দেখান তারা। বর্ষা মওসুম চলে গেলে তাদের আর কোন খবর থাকে না। তাই এখন দ্রুত খালটির অস্তিত্ব রক্ষায় প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালটি সংস্কারের দাবী জানান তারা।

বাজারের ব্যবসায়ী জানান, “খালটি মজে যাওয়ার কারণে বাজারের পানি নামতে পারে না, ফলে অল্প বৃষ্টিতেও আমার দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমার দোকানের ভিতর দিয়ে পানি গড়িয়ে খালে প্রবেশ করে। বর্ষায় জলাবন্ধতা এড়াতে এখন শুকনো মৌসুমে খালটি সংস্কার করা খুবই জরুরি।”

বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ ও রামগতি বাজার উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টের পরেও খালের অবৈধ দখলদারদের বারবার সতর্ক করা হয়েছে। উচ্ছেদের প্রয়োজনীয়তার বিষয়ে উপজেলা প্রশাসনকেও একাধিকবার অবগত করা হয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযানও হচ্ছে না এবং খালও সংস্কার করা হচ্ছে না। ফলে বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যবসায়ীসহ এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, রামগতি বাজার খাল দখল করে নিয়েছেন, এমন ৬০০ জন দখলদারদের চিহ্নিত করে ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, “শুধু রামগতি বাজার সংলগ্ন খালটি নয়, পুরো রামগতি উপজেলায় খালসহ সরকারী স্থাপনা অবৈধভাবে দখলদারদের চিহ্নিত করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিগত সময়েও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আগামী দিনেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

Tags: লক্ষ্মীপুর
Previous Post

‘মুশফিক আমাদের মাইক হাসি’

Next Post

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান

Next Post
কাজী মাহবুব হাসান বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান

বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেটাররা মাঠে একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে জ্যোতিদের ভারত সফর স্থগিত হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT