চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুশফিক আমাদের মাইক হাসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ব্যাটিংরত, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান সাবেক মাইক হাসিকে ‘মিস্টার ক্রিকেট’ বলেই চেনেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির ‘হেড অব গেম ডেভেলপমেন্ট’ হাবিবুল বাশার সুমন মনে করেন মুশফিক বাংলাদেশের ‘মিস্টার ক্রিকেট’।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়। সবকিছু ঠিক চললে এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক।

স্মৃতিচারণে হাবিবুল বললেন, ‘‘তিনি সত্যিকারের এক কিংবদন্তি। মুশফিকুর রহিমকে নিয়ে আমি ভীষণ গর্বিত। অসাধারণ কাজ করেছেন। শততম টেস্ট খেলা— এটা বিশাল এক অর্জন। এতগুলো ম্যাচ খেলতে হলে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। একসময় এমন আসে, যখন মন চায় না, শরীরও ধরে রাখতে পারে না। মনে হয়— ‘আর পারছি না।’ কিন্তু মুশফিকুর রহিমের ক্ষেত্রে ‘আর পারছি না’— এই কথাটা নেই। তিনি হলেন মিস্টার ক্রিকেট, আমাদের মাইক হাসি।’’

‘আরেকটা বিষয় মনে রাখতে হবে— বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড, ভারত বা অস্ট্রেলিয়ার মতো এতবেশি টেস্ট ম্যাচ খেলে না। এত কম ম্যাচ খেলার সুযোগের মধ্যেও নিজের নিষ্ঠা ও আগ্রহ ধরে রাখা— এটাই বড় অর্জন। আমার মনে হয়, তার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আবেগই তাকে বাকিদের থেকে আলাদা করে। চাই, তিনি আরও অনেকদিন খেলুন।’’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলে ফেলেছেন মুশফিক। বুধবার ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে নামলে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকে নাম লেখাবেন।

১৮২ ইনিংসে ৩৮এর বেশি গড়ে মুশফিক করেছেন ৬,৩৫১ রান। সেঞ্চুরি ১২টি, ফিফটি ২৭টি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ৫৫ টেস্টে মুশফিকের ব্যাটে এসেছে ৩,৫১৫ রান। উইকেটরক্ষক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেছেন তিনি।

Tags: বাংলাদেশবাশারবিসিবিমাইক হাসিমুশফিক
Previous Post

শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ: অসন্তোষ ওএইচসিএইচআর-এর

Next Post

দূষণ ও দখলে মৃতপ্রায় লক্ষ্মীপুরের রামগতি বাজার সংলগ্ন খাল

Next Post
লক্ষ্মীপুরের রামগতি বাজারের পাশে খাল ও দখলদারিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষণ ও দখলে মৃতপ্রায় লক্ষ্মীপুরের রামগতি বাজার সংলগ্ন খাল

কাজী মাহবুব হাসান বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT