চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
কাজী মাহবুব হাসান বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং দেশজুড়ে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টায় কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। 

টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে কাজী মাহবুব হাসানের। দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক বাজারগুলোতে রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন, ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া এবং গ্রাহককেন্দ্রিক কৌশল বাস্তবায়নের সফল অভিজ্ঞতাও রয়েছে তার।

কাজী মাহবুব হাসান সর্বশেষ আর ভেঞ্চার্স পিএলসি’র প্রতিষ্ঠাতা সিইও হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে তিনি একদম গোড়া থেকে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে নেতৃত্ব দেন। পাশাপাশি, রবি আজিয়াটার সিআইও হিসেবে তিনি অপারেটরটির আইসিটি, আইওটি, সাইবার নিরাপত্তা এবং বড় মাপের প্রযুক্তিগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নত এই সেবাসমূহ নিশ্চিত করেছে প্রায় শূন্য ডাউনটাইম ও নিরবিচ্ছিন্ন ডিজিটাল সেবা।

এর আগে তিনি দিল্লিভেরি, গ্রামীণফোন, ডেলয়েট ইউকে ও আইবিএম ইউকে -তে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। ডয়চে টেলিকম ও ইউনিলিভারের মতো বৈশ্বিক ক্লায়েন্টদের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধিকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নেও কাজী মাহবুব হাসান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা কাজী মাহবুব হাসান একজন ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থী।

নিয়োগ প্রসঙ্গে কাজী মাহবুব হাসান বলেন, “দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটরের অংশ হিসেবে কাজ করার মানে হচ্ছে, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি হওয়া। আমি এমন ব্র্যান্ড গড়ে তুলতে চাই, যারা মানুষের প্রয়োজন বোঝে, তাদের কথা শোনে এবং সহানুভুতির সাথে সহজ ও কার্যকর সমাধান নিশিচত করে। যাত্রার শুরু থেকেই বাংলালিংক এর গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। নতুন দায়িত্বে আমার লক্ষ্য প্রতিটি সেবার অভিজ্ঞতাকে আরও উন্নত করা, যেন প্রতিটি কানেকশন শুধুমাত্র মানুষকে একে অপরের সাথে যুক্তই করবে না, পাশাপাশি সত্যিকার অর্থেই তাদের জীবনকে সমৃদ্ধ করবে।”

Tags: বাংলালিংক
Previous Post

দূষণ ও দখলে মৃতপ্রায় লক্ষ্মীপুরের রামগতি বাজার সংলগ্ন খাল

Next Post

ডিসেম্বরে জ্যোতিদের ভারত সফর স্থগিত হল

Next Post
বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেটাররা মাঠে একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে জ্যোতিদের ভারত সফর স্থগিত হল

বার্সেলোনা ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যু ক্যাম্পে ঢুকতে পারবেন না অ্যাথলেটিকের সমর্থকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT