চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারেস্ট জয়ের নেপথ্য লড়াই, ‘তেনজিং’-এর ট্রেলারে আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

১৯৫৩ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন নেপালি-ভারতীয় শেরপা তেনজিং নোরগে ও নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। সেই ঐতিহাসিক অভিযানের গল্প এবার উঠে এসেছে অ্যাপল টিভির নতুন পিরিয়ড অ্যাডভেঞ্চার সিনেমা ‘তেনজিং’-এ। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

অস্ট্রেলীয় নির্মাতা জেনিফার পিডম পরিচালিত সিনেমাটিতে তেনজিং নোরগের চরিত্রে অভিনয় করেছেন গেনডেন ফুন্টসক। আর এডমন্ড হিলারির চরিত্রে দেখা যাবে ‘লোকি’খ্যাত অভিনেতা টম হিডলস্টনকে। অভিযানের নেতা ও ব্রিটিশ সেনা কর্মকর্তা জন হান্টের চরিত্রে রয়েছেন উইলেম ড্যাফো।

ট্রেলারের শুরুতেই শোনা যায় তেনজিংয়ের কণ্ঠ। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় তিনি দাবি করতেন- মাউন্ট এভারেস্ট তারই। সেই ভাবনা থেকেই ধীরে ধীরে পাহাড়ের প্রতি তার গভীর টান তৈরি হয়। শেরপা হিসেবে কাজ করার পাশাপাশি বছরের পর বছর এভারেস্টে ওঠার চেষ্টা চালিয়ে যান তিনি।

তেনজিংয়ের অভিজ্ঞতার প্রতি হিলারির আস্থার বিষয়টিও উঠে এসেছে ট্রেলারে। হিলারি তাকে বলেন, পৃথিবীর অন্য যে কারও চেয়ে তেনজিং এই পাহাড়কে ভালোভাবে চেনেন। তার ভাষায়, তেনজিংই তাদের সবার জন্য পথ তৈরি করে দিয়েছেন।

তবে শুধু পাহাড় জয় নয়, ব্রিটিশ অভিযাত্রী দলের মধ্যে নিজের জায়গা করে নেওয়ার লড়াইটাও ছিল তেনজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। অভিযানের নেতা জন হান্ট তাকে দলের ‘হেড শেরপা’ হিসেবে পরিচয় করিয়ে দিলেও তেনজিং শুধু পথ দেখানোর দায়িত্বে থাকতে রাজি ছিলেন না। তিনি স্পষ্ট করে জানান, অভিযানে গেলে তিনি একজন পর্বতারোহী হিসেবেই থাকবেন।

হান্টের স্ত্রী জিল হেন্ডারসনও তেনজিংকে দলের সদস্য হিসেবে নেওয়ার পক্ষে অবস্থান নেন। তার যুক্তি ছিল, তেনজিং এরই মধ্যে অন্য যেকোনো মানুষের চেয়ে বেশি উচ্চতায় উঠেছেন এবং এভারেস্ট জয়ের জন্য তার অদম্য আকাঙ্ক্ষাই হতে পারে দলের প্রয়োজনীয় শক্তি।

সেই সময়ের ব্রিটিশ আধিপত্যের মধ্যেই তেনজিংকে এগিয়ে যেতে হয়েছিল। পাহাড়ের কঠিন পরিস্থিতির পাশাপাশি সামাজিক বৈষম্য, সংস্কৃতি ও ব্যক্তিগত আবেগের সঙ্গেও তাকে লড়াই করতে হয়। বারবার চূড়ায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরও পাহাড়ের ডাক তাকে আবারও অভিযানে ফিরিয়ে নেয়।

‘তেনজিং’ পরিচালনা করেছেন জেনিফার পিডম। এভারেস্ট নিয়ে নির্মাণের ক্ষেত্রে তার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। ২০১৫ সালে তিনি ‘শেরপা’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন, যেখানে ২০১৪ সালের এভারেস্ট তুষারধসের ঘটনা তুলে ধরা হয়। ওই তথ্যচিত্রে তেনজিং নোরগে ও হিলারির আর্কাইভ ফুটেজ এবং তেনজিংয়ের সন্তানদের সাক্ষাৎকারও ছিল।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘তেনজিং’, পেয়েছে প্রশংসা। আগামী ১৬ অক্টোবর অ্যাপল টিভিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

Tags: টরন্টোট্রেলারলিড বিনোদন
Previous Post

ধর্ষণের অভিযোগে বিচারের মুখে মরক্কোর এই তারকা ফুটবলার

Next Post

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Next Post
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

চালকদের দৃষ্টিশক্তি নিরাপদ সড়কের গুরুত্বপূর্ণ অংশ: প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT