চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালকদের দৃষ্টিশক্তি নিরাপদ সড়কের গুরুত্বপূর্ণ অংশ: প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

চালকদের স্বাস্থ্য, সক্ষমতা ও দৃষ্টিশক্তি সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

আজ বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ভবনে চালকদের জন্য বিশেষ দৃষ্টি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত দৃষ্টি পরীক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ডিটিসিএ ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে চালকদের জন্য বিশেষ দৃষ্টি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন চালক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নিরাপদ সড়ক শুধু উন্নত অবকাঠামো বা কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করে না। এর সঙ্গে চালকদের স্বাস্থ্য, সক্ষমতা ও দৃষ্টিশক্তিও সরাসরি সম্পৃক্ত।

তিনি বলেন, চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সড়ক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলের গাড়িচালকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া চালকদের দৃষ্টি পরীক্ষা করা হয়। যাদের দৃষ্টি সংশোধনের প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা দেওয়া হয়। পর্যায়ক্রমে মোট এক হাজার চালককে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।

ডিটিসিএর নির্বাহী পরিচালক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পেশাদার চালকদের সুস্থতা এবং বিশেষ করে সুস্পষ্ট দৃষ্টিশক্তি নিরাপদ যান চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ভিশনস্প্রিংয়ের সঙ্গে এই যৌথ উদ্যোগ চালকদের সক্ষমতা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে নিরাপদ সড়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করবে ডিটিসিএ।

ভিশনস্প্রিং বাংলাদেশের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহরোজ জলিল জানান, গত এক বছরে বাংলাদেশে ৩০ হাজারের বেশি চালক ও পরিবহন খাতের কর্মীর দৃষ্টি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দৃষ্টি সংশোধনের প্রয়োজন ছিল এমন ২৪ হাজারের বেশি ব্যক্তিকে চশমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই কার্যক্রমে ডিটিসিএ, বিআরটিসি, বিআরটিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। চালক ও পরিবহনকর্মীদের জন্য সহজলভ্য দৃষ্টি সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Tags: ডিটিসিএনিরাপদ সড়কবিআরটিএবিআরটিসি
Previous Post

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Next Post

‘দর্শকদের প্রতিক্রিয়া দেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে’

Next Post

‘দর্শকদের প্রতিক্রিয়া দেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে’

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT