চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃস্বপ্নের দশ সেকেন্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 01, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিপর্যয়কর অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার গভীর রাতে গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। তবে কয়েক দশকের মধ্যে গ্রিসে সবচেয়ে মারাত্মক এই রেল দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট।

গ্রিসের থেসালি অঞ্চলের গভর্নর বলেছেন, এথেন্স থেকে উত্তরের শহর থেসালোনিকিতে যাত্রা করা একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন মধ্য গ্রিসের লারিসা শহরের বাইরে একটি পণ্যবাহী ট্রেনের সাথে তীব্র গতিতে মুখোমুখি সংঘর্ষে ঘটে। সংঘর্ষে ট্রেনে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী আগুনে পুড়ে মারা যায়।

স্টেরজিওস মিনেনিস নামে ২৮ বছর বয়সী একজন যাত্রী যিনি ধ্বংসস্তূপ থেকে ঝাঁপ দিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিলেন। তিনি বলেন, আমরা একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলাম এবং এটি ছিল দুঃস্বপ্নের মত দশটি সেকেন্ড।

তিনি আরও বলেন, আমরা একপাশে আছড়ে পড়ার আগে পর্যন্ত বগির মধ্যে উল্টে যাচ্ছিলাম। তারপর আতঙ্ক, সর্বত্র আগুন। আগুন এতটাই তাৎক্ষণিক ছিল যে, আমরা যখন উল্টে যাচ্ছিলাম তখন আমাদের শরীর পুড়ে যাচ্ছিল, ডানে বাম সবদিকেই ছিল আগুন।

থেসালির আঞ্চলিক গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস এসকেএআই টিভিকে বলেছেন, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুই বগি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, দুটি ট্রেন একই লাইনে ছিল এবং পূর্ণ গতিতে একে অপরের দিকে এসে মুখোমুখী ধাক্কা দিয়েছে।

ট্রেন দুটি দুর্দান্ত গতিতে ছুটছিল এবং চালকরা জানত না যে অপরদিক থেকে আরেকটি ট্রেন আসছে।

প্রায় ২৫০ জন যাত্রীকে বাসে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে পাশের একটি ব্রিজে সরিয়ে নেওয়া এক যুবক গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে বলেন, বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকেরা চিৎকার করছিল। অন্য এক যাত্রী অ্যাঞ্জেলোস সিমাউরাস ইআরটি-কে বলেছেন, এটি ছিল ভূমিকম্পের মতো।

এসকেএআই টেলিভিশন দুর্ঘটনা কবলিত ট্রেনর ফুটেজ দেখিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভাঙা জানালা দিয়ে ধোঁয়ার ঘন কুন্ডলী সেইসাথে রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। এছাড়া উদ্ধারকর্মীদের ধ্বংস হওয়া বগিতে টর্চ নিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজ করতে দেখা গেছে।

Tags: গ্রীসরেল দুর্ঘটনা
Previous Post

১৬তম ম্যাচে এসে শান্তর ‘প্রথম’

Next Post

দুই ম্যাচের সামনে ধসে পড়ল ভারতের ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচের সামনে ধসে পড়ল ভারতের ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা

জ্বলন্ত গ্যাসের চুলা, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT