চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচের সামনে ধসে পড়ল ভারতের ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 01, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক রোহিত ৪৮, গিল ১৪, কোহলি ১০৭, পূজারা ১০১, জাদেজা ৬৩, শ্রেয়াস ৯, ভরত ৩, সিরাজ ১৮, উমেশ ৫৫, অশ্বিন ৯১- মোট ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা ধসে পড়ল মাত্র দুই ম্যাচ খেলা ম্যাথিউ কুহনেম্যানের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে তৃতীয়টিতে প্রথম ইনিংসে ১০৯ রানেই অলআউট হয়েছে ভারত।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলেছে ভারত। বুধবার তৃতীয় ম্যাচে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সফরকারীদের আরেকবার স্পিন ফাঁদে আটকাতে যেয়ে স্বাগতিকরাই আটকে গেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের পাতানো ফাঁদেই ধরা পড়েন রোহিত-কোহলিরা।

ইন্দোরে অজি স্পিনারদের তোপে ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে থামে ভারতের ইনিংস। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে নামা ২৬ বর্ষী বাঁহাতি স্পিনার কুহনেম্যান ৯ ওভারে ১৬ রানে নেন ৫ উইকেট।

প্রথমে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে ২৭ রান তোলে ভারত। এরপর অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান কুহনেম্যান, ২৩ বলে ১২ রান করে যান তিনি। দলীয় ৩৪ রানে শুভমন গিলকে (২১) নিজের দ্বিতীয় শিকার বানান অজি স্পিনার। পরের ওভারে নাথান লায়নের শিকার হন পূজারা (১)।

৪৪ রানে কুহনেম্যানকে ক্যাচ দিয়ে লায়নের দ্বিতীয় শিকার হন রবীন্দ্র জাদেজা। ৪৫ রানে শ্রেয়াস আয়ারকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন কুহনেম্যান। জাদেজা ৯ বলে ৪ রান করতে পারলেও শ্রেয়াস ফেরেন রানের খাতা না খুলেই।

ষষ্ঠ উইকেট জুটিতে ২৫ রান যোগ করেন বিরাট কোহলি ও শ্রীকর ভরত। ২১.৪ ওভারে ৭০ রানের সময় কোহলি আউট হন। ৫২ বলে ২২ রান করে যান। দলীয় ৮২ রানে ভরতকে নিজের তৃতীয় শিকার বানান লায়ন। ভরত ৩০ বলে করে যান ১৭ রান।

ভারতের ৮৮ ও ১০৮ রানে রবীচন্দ্রন অশ্বিন (৩) ও উমেশ যাদবকে (১৭) ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা পান কুহনেম্যান। সিরাজ রানআউট হলে ১০৯ রানে থামে ভারতের ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন কুহনেম্যান। নাথান লায়ন নেন ৩ উইকেট। অন্য উইকেটটি টড মারফির। রানআউট ছাড়া ভারতের ৯ উইকেটই নিয়েছেন অজি স্পিনাররা।

Tags: অশ্বিনকুহনেম্যানকোহলিজাদেজানাথানরোহিতলিড স্পোর্টস
Previous Post

দুঃস্বপ্নের দশ সেকেন্ড

Next Post

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post
জ্বলন্ত গ্যাসের চুলা, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আহত ফুটবল খেলোয়াড়কে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে, আহতের পাশে চিকিৎসক ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁচা-মরার বায়ার্ন ম্যাচে থাকছেন না নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT