চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬তম ম্যাচে এসে শান্তর ‘প্রথম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 01, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার শান্ত ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ের প্রথম অর্ধশতকের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। একদিনের ক্রিকেটে ১৬তম ম্যাচে এসে ফিফটি পেলেন টপঅর্ডারের ব্যাটার। আগের ১৫ ম্যাচে ২১০ রান করেছিলেন শান্ত, সর্বোচ্চ ছিল ৩৮। এদিন ৫৮ করে আউট হয়েছেন।

বুধবার ৫ চারে ৬৭ বলে পঞ্চাশের দেখা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। শেষপর্যন্ত ৮২ বলে ৫৮ রান করে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রানে উইকেটে আছেন, তাকে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন। ৫ উইকেটে ৩৬.৩ ওভারে ১৬১ রানে পৌঁছেছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৩৩ রানে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হন লিটন। রিভিউ নিয়ে ব্যর্থ হলে ১৫ বলে ৭ রান করে ফেরেন টাইগার ওপেনার।

লিটন ফিরে গেলে শান্তকে নিয়ে লড়াই চালিয়ে যান তামিম। দশম ওভারে আঘাত হানেন মার্ক উড। তামিমকে বোল্ড করে সাজঘরে পাঠান। ডানহাতি পেসারের বাউন্সার বল টাইগার ওপেনারের শরীরে লেগে স্টাম্পে আঘাত হানে।

সেট হয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফেরেন তামিম। অধিনায়ক ৩২ বলে ২৩ রান করেন চারটি চারের সাহায্যে। তামিমের পর বেশি সময় টিকে থাকতে পারেননি মুশফিকুর রহিমও। ৩৪ বলে ১৭ রান করে আদিল রশিদের বলে আউট হন।

অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটও আলো ছড়াতে পারেনি এদিন। ১২ বলে ৮ রান করে মঈন আলীর শিকার হন তিনি।

Tags: তামিমবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

যেসব রোগের কারণ কৃত্রিম চিনি

Next Post

দুঃস্বপ্নের দশ সেকেন্ড

Next Post
বিপর্যয়কর অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃস্বপ্নের দশ সেকেন্ড

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচের সামনে ধসে পড়ল ভারতের ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT