চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপমাত্রা কিছুটা বাড়লেও দীর্ঘ হচ্ছে চলতি মৌসুমের শীত

আবদুল কাদের রাকিব by আবদুল কাদের রাকিব
2:43 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঘন কুয়াশার কারণে সড়ক ও যানবাহন দেখা যাচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান শীতের তীব্রতা কমে তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনি মৌসুমের শীত শেষ হয়ে যাচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, গত সপ্তাহের মতো এমন শীতের তীব্রতা চলতি মৌসুমে আর দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে শীত এখনি শেষ হচ্ছে না।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামী ২ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবার কিছুটা তাপমাত্রা কমে আসতে পারে। আর এভাবে শীত অনুভব হতে থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গত ২৮ জানুয়ারি দিনাজপুর ও পঞ্চগড়ে। সেদিন জেলা দু’টির তাপমাত্রা রেকর্ড হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হলেও গত কয়েকদিনের মতো এমন শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা কিংবা শীতের তীব্রতা চলতি মৌসুমে আর অনুভব হওয়ার সম্ভাবনা নেই।

তবে ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশের মানুষ কিছুটা শীত অনুভব করবেন বলেও জানান তিনি।

সর্বশেষ প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় আজ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিবৃতিতে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

এছাড়াও গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দিনাজপুরে ৮ দশমিক ৬ এবং রাজারহাটে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুন্ডে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Tags: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাশীতশীতের তীব্রতা
Previous Post

‘কৃষ ৪’-এর কাজ চলছে, জানালেন হৃতিক!

Next Post

ম্যাচের আগে ‘ইচ্ছাকৃত’ মাতাল ছিলেন তিনি

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগে ‘ইচ্ছাকৃত’ মাতাল ছিলেন তিনি

বান্দরবানের সীমান্তে গোলাগুলির খবর, শান্তিপূর্ণ পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও উত্তপ্ত বান্দরবানের সীমান্তবর্তী এলাকা, চলছে গোলাগুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT