চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের আগে ‘ইচ্ছাকৃত’ মাতাল ছিলেন তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউপোর্ট কাউন্টির সঙ্গে ৪-২ গোলের জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর একাদশ তো বটেই, রিজার্ভ বেঞ্চের তালিকাতেও ছিল না রেড ডেভিল ফরোয়ার্ড মার্কাশ র‌্যাশফোর্ডের নাম। ২৬ বর্ষী তারকার বিরুদ্ধে অভিযোগ, ম্যাচের আগের রাতে অতিমাত্রায় মদপান করায় খেলার জন্য ফিট ছিলেন না।

বেলফাস্টের একটি নাইটক্লাবে র‍্যাশফোর্ডের প্রবেশের ছবিও প্রকাশিত হয়েছে। অতিরিক্ত পানাহারে ইংল্যান্ড জাতীয় দলের ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় পরেরদিন অনুশীলনে যোগ দেননি। ইউনাইটেড বিবৃতিতে বলেছে, র‍্যাশফোর্ড কৃতকর্মের দায় স্বীকার করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম স্থানীয় পানশালার এক নারী পরিবেশকের বরাতে জানাচ্ছে, রেড ডেভিল ফরোয়ার্ড ইচ্ছাকৃতভাবেই বেশি মদ পান করে মাতাল হয়েছিলেন। অতিমাত্রায় টাকিলা পানে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। তাকে প্রায় রাত ৩টার দিকে বিছানায় শুইয়ে দেয়া হয়।

পানশালার পরিবেশক সারাহ অ্যাডায়ার বলেছেন, ‘পরদিন তার অনুশীলনে অনুপস্থিত থাকায় অবাক হইনি। তিনি অনেকবেশি পান করেছিলেন এবং বিছানায় বেশ দেরিতে যান। অবশ্যই তিনি জানতেন, ফুটবল খেলার জন্য একেবারেই ফিট থাকবেন না।’

‘র‍্যাশফোর্ড এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা টাকিলা পান করছিল এবং প্যাট্রনের একটি বোতলের চারপাশে যাচ্ছিল। তিনি একবার লিমনসেলো (ইতালীয় লেবুর লিকার) অর্ডার করেছিলেন। স্পষ্টতই মাতাল হতে চেয়েছিলেন।’

র‍্যাশফোর্ড অবশ্য সেসব পেছনে ফেলে অনুশীলনে ফিরেছেন। বৃহস্পতিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন। যদিও কোচ এরিক টেন হাগ তাকে খেলানোর তালিকায় রাখবেন কিনা সেটা জানাননি।

Tags: এফএ কাপম্যানচেস্টার ইউনাইটেডর‌্যাশফোর্ডলিড স্পোর্টস
Previous Post

তাপমাত্রা কিছুটা বাড়লেও দীর্ঘ হচ্ছে চলতি মৌসুমের শীত

Next Post

আবারও উত্তপ্ত বান্দরবানের সীমান্তবর্তী এলাকা, চলছে গোলাগুলি

Next Post
বান্দরবানের সীমান্তে গোলাগুলির খবর, শান্তিপূর্ণ পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও উত্তপ্ত বান্দরবানের সীমান্তবর্তী এলাকা, চলছে গোলাগুলি

মিছিল থেকে ড. মঈন খান আটক, জনতার মাঝে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিছিল থেকে ড. মঈন খান আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT