চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ ৪’-এর কাজ চলছে, জানালেন হৃতিক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অ্যাভেঞ্জারসের চরিত্রের একজন সুপারহিরো, শহরের পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর ধরেই আলোচনা চলছিল হৃতিক রোশান অভিনীত বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে। তবে দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ। এবার আসন্ন এই প্রজেক্টকে ঘিরে আশা জাগানো বার্তা দিলেন অভিনেতা হৃতিক রোশন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে হৃতিক জানান,”‘কৃষ ৪’ নিয়ে কাজ চলছে। তবে ছবির ব্যবসায়িক দিক ও চিত্রনাট্য বিশ্লেষণের মাঝখানে রয়েছেন নির্মাতারা। ফলে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে এই প্রজেক্টের জন্য”। এর আগে ছবির সঙ্গে সংশ্লিষ্টদের তরফে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে এবং আর্থিক সংকটের জেরে আটকে রয়েছে আসন্ন এই প্রজেক্টের কাজ।

এমনকি হৃতিকের বাবা ও পরিচালক রাকেশ রোশনও জানিয়েছিলেন, “মূলত বাজেট সংকটের কারণেই নাকি ‘কৃষ ৪’ প্রজেক্ট নিয়ে এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা। ‘কোই মিল গ্যায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ ৩’ এর বক্স অফিসের বিরাট সাফল্যের ধারা বজায় রাখতে হলে ‘কৃষ ৪’ ও বেশ বড় মাপেই বানাতে হবে। যার ফলেই ছবি নির্মাণের বাজেট বাবদ বড় একটা বাজেট নির্ধারণ করতে হবে”।

তিনি আরো জানিয়েছিলেন, হলিউডের এক-একটা সুপারহিরো ছবির বাজেট থাকে ৫০০-৬০০ মিলিয়ন ডলার। সেখানে আমাদের ছবির সেই বাজেট ২০০-৩০০ কোটির বেশি নয়। তাহলে এই বাজেটে কীভাবে বড় মাপের ছবি তৈরি হবে! একই সঙ্গে বাচ্চারা আজকাল হলিউডের তৈরি সুপারহিরো মুভি গুলোর উপরই বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এখন অন্য লেভেলে। তাইতো আমাদের এই প্রজেক্টটি নিয়ে একটু বেশি সময় নিতে হচ্ছে।

সূত্র: কইমই

Tags: কৃষ ৪রাকেশ রোশনহৃতিক রোশন
Previous Post

মানুষের মস্তিস্কে ওয়্যারলেস চিপ স্থাপন করলো ইলন মাস্কের প্রতিষ্ঠান

Next Post

তাপমাত্রা কিছুটা বাড়লেও দীর্ঘ হচ্ছে চলতি মৌসুমের শীত

Next Post
ঘন কুয়াশার কারণে সড়ক ও যানবাহন দেখা যাচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রা কিছুটা বাড়লেও দীর্ঘ হচ্ছে চলতি মৌসুমের শীত

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগে ‘ইচ্ছাকৃত’ মাতাল ছিলেন তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT