চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের দেশে ফেরা: ঢাকাবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি।

তার প্রত্যাবর্তন উপলক্ষে যানজটের শঙ্কায় রাজধানীর বেশ কিছু এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা ৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করছেন। তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে আসবেন। এ উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে।

সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলো পালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো—

১। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থল এবং সংবর্ধনাস্থল থেকে এভারকেয়ার হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গমনাগমনের সময় গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

২। ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী হতে আব্দুল্লাহপুর এবং কুড়িল হতে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে নিম্নোক্ত বিকল্প রাস্তাসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো—

(ক) আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করতে পারেন।

(খ) উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকবৃন্দ এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউস বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করতে পারেন।

(গ) গুলশান, বাড্ডা এবং প্রগতি সরণি এলাকার যাত্রীসাধারণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করতে পারেন।

(ঘ) মহাখালী বাস টার্মিনাল হতে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহনসমূহ মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারেন।

(ঙ) কাঞ্চন ব্রিজ হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত যানবাহনসমূহ এক্সপ্রেসওয়ের মস্তুল হতে বামে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লি.-এর পাশের রাস্তা) মাদানী এভিনিউ হয়ে চলাচল করতে পারেন।

(চ) তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা হতে যানবাহনসমূহ মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারেন।

(ছ) যাত্রীরা বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনসমূহ ব্যবহার করতে পারেন।

(জ) হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীসাধারণকে এয়ারপোর্ট গমনাগমনের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।

(ঝ) মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

(ঞ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হলো।

(ট) অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না।

(ঠ) অভ্যর্থনাকারী ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান-বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না।

(ড) জরুরি পরিষেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ইত্যাদি) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

(ঢ) বিদেশগমনকারী যাত্রীদের সঙ্গে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সঙ্গে কোনো সহযোগী থাকবে না।

(ণ) নতুন বাজার হতে গুলশান-২ গামী এবং গুলশান-২ হতে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের নিম্নলিখিত স্থানসমূহে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—

১. টঙ্গী-জয়দেবপুর রোড হয়ে আগত গাড়িগুলো: বিশ্ব ইজতেমা মাঠ, টঙ্গী।

২. সিলেট ও চট্টগ্রাম হতে কাঞ্চন ব্রিজ-পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত গাড়িগুলো: নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্য মেলা মাঠ, পূর্বাচল।

৩. আমিনবাজার-গাবতলী হয়ে আগত গাড়িগুলো: উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুর হাট মাঠ (বউ বাজার)।

৪. বাবুবাজার ব্রিজ এবং বসিলা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো: পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁও।

৫. মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো: মতিঝিল বাণিজ্যিক এলাকা।

 

Tags: ডিএমপিতারেক রহমানবিশেষ ট্রাফিক নির্দেশনা
Previous Post

দেশের পথে তারেক রহমান

Next Post

শুভ বড়দিন আজ

Next Post
সাজানো ক্রিসমাস ট্রি সঙ্গে উপহার ও সান্তা ক্লাউসের মুখোশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ বড়দিন আজ

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২, যাত্রী ও যানবাহনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর নিরাপত্তা বেষ্টনীতে শাহজালাল বিমানবন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT