চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের পথে তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
তরিক রহমানের পথে দেশের আলোচনায় নারী নেত্রী ও তার সঙ্গে সাক্ষাৎকারে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান

দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

ফ্লাইটটি রানওয়ে ছাড়ার আগ মুহূর্তে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ও ফ্লাইটটির সহযাত্রী নসরুল্লাহ খান জুনায়েদ।

বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। রুটটি লন্ডন হিথরো–সিলেট–ঢাকা এবং উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান উড়োজাহাজের এ১ সিটে অবস্থান করছেন।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৬:১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২:১৫ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে প্রস্থান করে। পরিকল্পিতভাবে সিলেটে প্রথম অবতরণ সকাল ৯:৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০:৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১:৪৫ মিনিটে অবতরণ করবে।

বিমান প্রশাসন জানিয়েছে, ফ্লাইটের নিরাপত্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সিকিউরিটি ব্যবস্থায় অতিরিক্ত সমন্বয় করা হয়েছে, যা বিজি-২০২ পরিচালনার গুরুত্ব এবং সংবেদনশীলতার প্রতিফলন।

ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি।

ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। তখন থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়।

Tags: তারেক রহমানবিএনপিভারপ্রাপ্ত চেয়ারম্যানহিথ্রো বিমানবন্দর
Previous Post

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

Next Post

তারেক রহমানের দেশে ফেরা: ঢাকাবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা

Next Post
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের দেশে ফেরা: ঢাকাবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা

সাজানো ক্রিসমাস ট্রি সঙ্গে উপহার ও সান্তা ক্লাউসের মুখোশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ বড়দিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT