চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর নিরাপত্তা বেষ্টনীতে শাহজালাল বিমানবন্দর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২, যাত্রী ও যানবাহনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বুধবার সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরবর্তী ২৪ ঘণ্টা বলবৎ থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব সিকিউরিটি বিভাগ ‘এভসেক’, বিমানবাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে কয়েক হাজার নিরাপত্তা সদস্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, বুধবার বিকেল থেকেই বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। পুরো এলাকায় ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য সাদা পোশাকে নজরদারি চালাচ্ছেন।

বিমানবন্দর সূত্র জানায়, তারেক রহমানের অবতরণ থেকে শুরু করে বিমানবন্দর থেকে বের হওয়া পর্যন্ত অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা বলয় কাজ করবে। বিমানবন্দর গোলচত্বর থেকে শুরু করে বেবিচক সদর দফতর, অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা এবং আমদানি-রপ্তানি পণ্যের ৯ নম্বর গেটসহ প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দিষ্ট এলাকার বাইরে বিমানবন্দরের কর্মীদের চলাফেরাতেও বিধিনিষেধ দেওয়া হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পূর্ণমাত্রায় বলবৎ করা হয়েছে। এভসেক, বিমানবাহিনী, সেনাবাহিনী ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন এবং ডিএমপির পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক নজরদারি করছেন।”

তারেক রহমানের বিমানবন্দরের অবতরণ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি।

ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। তখন থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়।

Tags: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Previous Post

শুভ বড়দিন আজ

Next Post

তারেক রহমানের সঙ্গে আসছে সেই বিড়াল

Next Post
বিড়াল ও তারেক রহমানের সঙ্গে মানুষ মোবাইলে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের সঙ্গে আসছে সেই বিড়াল

বাংলাদেশের একজন নারী যাত্রী বিমানে বসে, পেছনে অন্য যাত্রীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইটে জাইমার ফ্রেমে মা ও বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT