চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে সন্ত্রাসবাদের অভিযোগে সুইডিশ-ইরানির মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 06, মে 2023
in আন্তর্জাতিক
A A
অ্যাটেনডেন্সে একজন পুরুষ ব্যক্তি মুখোশ পরা, চেয়ারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের একটি সামরিক কুচকাওয়াজে ভয়াবহ হামলার পিছনে জড়িত থাকার অভিযোগে একজন সুইডিশ-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

বিবিসি জানিয়েছে, হাবিব চাব নামক এই ব্যক্তি ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। ২০২০ সালে তিনি ইরানের এজেন্টদের হাতে তুরস্কে গ্রেপ্তার হন। এর আগে তিনি প্রায় এক দশক ধরে সুইডেনে নির্বাসিত জীবনযাপন করছিলেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম জানান, তার সরকার ইরানকে চাবের মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, “মৃত্যুদণ্ড একটি অমানবিক ও অপরিবর্তনীয় শাস্তি। সুইডেন, ইউরোপীয় ইউনিয়নের বাকিদের সাথে যেকোনো পরিস্থিতিতে এর নিন্দা জানাচ্ছে।”

ইরানের আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজে ২০১৮ সালের এই হামলায় বন্দুকধারীরা গার্ড সৈন্যদের উপর গুলি চালায়। সেই ঘটনায় কুচকাওয়াজ দেখছিলেন এমন সৈন্য এবং বেসামরিক ব্যক্তি সহ ২৫ জন নিহত হয়। এই হামলাকারী দলের নেতা ছিলেন হাবিব চাব।

ইরানের কর্মকর্তারা চাবকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে একবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে তাকে ২০১৮ সালের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করতে দেখা যায়।

মামলার বিচারকরা জানান, গ্রুপের অন্যান্য নেতারা ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেনে অবস্থান করছে এবং গ্রুপটি সৌদি আরব থেকে আর্থিক ও লজিস্টিক সহায়তা পেয়েছে। এই বছরের শুরুর দিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়। সাত বছর পর তাদের মধ্যেকার তিক্ত দ্বন্দ্বের অবসান ঘটেছে।

ইরান সাম্প্রতিক বছরগুলিতে দ্বৈত নাগরিকত্ব বহনকারী বেশ কয়েকজন ইরানীকে গ্রেপ্তার করেছে যাদের বেশিরভাগই গুপ্তচরবৃত্তি এবং জাতীয় নিরাপত্তার অভিযোগে অভিযুক্ত। ইরানের বিচার বিভাগ বলেছে, এই বছর এ পর্যন্ত আরও দু’জন দ্বৈত-নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা নিরাপত্তার ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

 

Tags: ইরানদ্বৈত নাগরিকত্বমৃত্যুদণ্ডসন্ত্রাসবাদ
Previous Post

মাথেশার দাপুটে বোলিং, ধোনিদের কাছে বিধ্বস্ত রোহিতের মুম্বাই

Next Post

জরায়ু ‍মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Next Post
নারী নেত্রীরা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জরায়ু ‍মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে দগ্ধ গাড়ি ও ধোঁয়া, মণিপুরের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর, এখন পর্যন্ত নিহত ৫৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT