চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর, এখন পর্যন্ত নিহত ৫৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 06, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অগ্নিকাণ্ডে দগ্ধ গাড়ি ও ধোঁয়া, মণিপুরের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মনিপুর রাজ্যে আদিবাসী ও মৈতেইদের মাঝে সংঘর্ষের ঘটনায় ৫৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় রাজ্য থেকে ১৩ হাজার সাধারণ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে পুলিশ, সেনা ও রাইফেলস বাহিনী। এছাড়াও বাহিনীগুলোর ১০ হাজার সদস্যকে রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে।

শনিবার (৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন ধরে জাতিগত বৈষম্যের সাক্ষী হচ্ছে মনিপুর।

এতে বলা হয়, পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনই নিরাপদ বলা যাচ্ছে না। আজকেও (শনিবার) কয়েক স্থানে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি তথ্যমতে এখন পর্যন্ত সংঘর্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয় চূড়াচাঁদপুর জেলায় এবং ১৫ জনের মৃত্যু পূর্ব ইম্ফল জেলায়। পশ্চিম ইম্ফলে মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়াও উদ্ধার হওয়া সাধারণ মানুষদের মাঝে অধিকাংশই চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলার।

এদিকে শনিবার ইম্ফলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সকালে দোকানপাট খোলে। রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্যসহ পুলিশ বাহিনী। সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ির বাইরে বের হচ্ছেন।

এদিকে গতকাল চূড়াচাঁদপুর জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়। এসময় পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়। এছাড়া টোরবুঙেও পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়। গত ১২ ঘণ্টায় ইম্ফল পূর্ব এবং পশ্চিম জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও জানা যায়। সঙ্গে অবরোধেরও চেষ্টা দেখা গিয়েছে। তবে সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

উল্লেখ্য, ইম্ফাল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতেই জনজাতি। তবে তারা সম্প্রতি দাবি তুলেছে যে তফসিলে তাদের উপজাতি ঘোষণা দিতে হবে। তাদের এই দাবির বিরোধ জানিয়েছে স্থানীয় আদিবাসীরা। এই আবহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিল করে বুধবার। সেই মিছিল ঘিরেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। এর আগে এই জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন লাগিয়ে দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। এদিকে এই জেলা থেকে আদিবাসী বনাম মৈতেইদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও।

Tags: ভারতমণিপুর
Previous Post

জরায়ু ‍মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Next Post

চালর্সের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অতিথিদের জন্য কী কী খাবার ছিল?

Next Post
চালর্সের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অতিথিদের জন্য খাবার ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

চালর্সের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অতিথিদের জন্য কী কী খাবার ছিল?

তথ্যমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা, বিভিন্ন নেতা ও কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারণেই বদলে গেছে সমগ্র বাংলাদেশ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT